ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা

নিরাপত্তাহীনতায় অভিনেত্রী কিনজা হাশমি

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০১:৩৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০১:৩৩:৫০ অপরাহ্ন
নিরাপত্তাহীনতায় অভিনেত্রী কিনজা হাশমি ছবি: সংগৃহীত
পাকিস্তানি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমি জানিয়েছেন, উগ্র ভক্ত ও স্টকারদের কারণে দীর্ঘদিন ধরে তিনি গুরুতর নিরাপত্তা হুমকির মুখে রয়েছেন। এ কারণে ব্যক্তিগত জীবন ও গোপনীয়তা নিয়ে গভীর অনাস্থা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘আধুরা মিলন’ খ্যাত এই অভিনেত্রী বলেন, বিদেশে অবস্থানরত এক মাদকাসক্ত ভক্ত তার গৃহকর্মীদের আর্থিক প্রলোভন দেখিয়ে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতেন। প্রায় সাত বছর ধরে কয়েকজন গৃহকর্মী গোপনে তার বাসার ভেতরের ছবি, ব্যক্তিগত জিনিসপত্র এবং বিভিন্ন তথ্য ওই ব্যক্তির কাছে পাঠাতেন বলে দাবি করেন তিনি।

ঘটনাটি জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন উল্লেখ করে কিনজা বলেন, ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা এভাবে লঙ্ঘিত হওয়ায় মানুষের প্রতি তার আস্থা অনেকটাই নষ্ট হয়ে গেছে।

আরেকটি ঘটনার কথা তুলে ধরে তিনি জানান, এক স্টকার একটি নাটকের শুটিং সেট থেকে তাকে অনুসরণ করে বাসার কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায়। তবে নিরাপত্তাকর্মীদের সতর্কতায় শেষ পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারেনি ওই ব্যক্তি।

অভিনেত্রী আরও বলেন, তারকাদের ক্ষেত্রে এ ধরনের হয়রানি প্রায়ই ঘটলেও বেশিরভাগ সময়ই আইনি পদক্ষেপ নেওয়া বা আনুষ্ঠানিক অভিযোগ করা সহজ হয় না।

উল্লেখ, টিভি বিজ্ঞাপনের মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করা কিনজা হাশমি ২০১৪ সালে ‘আধুরা মিলন’ ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২