ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নতুন ওসিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​রাজশাহীর পুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ চারঘাটে জেলা ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হাত-পা টিপতে বলে শিশুকে বলৎকার মাদরাসার পরিচালকের সোনালি আঁশের সোনালি ব্যাগ: পাটের হাত ধরেই কি বিদায় নেবে পলিথিন? জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধানে সরকার, ৫ অঞ্চলকে গুরুত্ব: বাণিজ্যমন্ত্রী জামায়াতের সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় নদীতে ঝাঁপ প্রেমিকার নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

প্রেমিকার ওপর অভিমান করে মোটরসাইকেলে আগুন দিলেন যুবক

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০১:১৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০১:১৭:৫৬ পূর্বাহ্ন
প্রেমিকার ওপর অভিমান করে মোটরসাইকেলে আগুন দিলেন যুবক প্রেমিকার ওপর অভিমান করে মোটরসাইকেলে আগুন দিলেন যুবক
প্রেমিকার সঙ্গে অভিমানকে কেন্দ্র করে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন এক যুবক।

বুধবার বিকেলে রাজশাহী নগরীর মোহেরচণ্ডী ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে এক যুবক মোটরসাইকেল নিয়ে ফ্লাইওভারে এসে কিছু সময় অবস্থান করেন। পরে তিনি হঠাৎ নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও মোটরসাইকেলটি আংশিকভাবে পুড়ে যায়।

স্থানীয়দের দাবি, প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও অভিমান থেকেই ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন। তবে এ বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে এটি ব্যক্তিগত কারণে সংঘটিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

ব্যস্ত ফ্লাইওভারে এমন অপ্রত্যাশিত ঘটনায় কিছু সময়ের জন্য পথচারী ও যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।

মতিহার থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার