ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী গোদাগাড়ীতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত: তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৬ পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের লক্ষ্য করে পুলিশের গুলি! মৃত্যু অন্তত ৩০ পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের লক্ষ্য করে পুলিশের গুলি! মৃত্যু অন্তত ৩০ বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর এসএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগ, পুঠিয়া থানায় মায়ের লিখিত আবেদন পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইর মৃত্যু ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বেহাল দশা, সংস্কারের অপেক্ষায় যাত্রীরা চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার

তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও সচেতনতামূলক ক্যাম্পেইন

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৯:১৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৯:১৮:১২ অপরাহ্ন
তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও  সচেতনতামূলক ক্যাম্পেইন তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও সচেতনতামূলক ক্যাম্পেইন
রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।  

স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা এবং এর সুবিধাসমূহ জনগণের মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

জানা গেছে,বুধবার (৩জুন) বিকেলে ​কর্মসূচির শুরুতে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়, যা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমের ওপর একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম।

ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে উপস্থিত জনসাধারণের সামনে গ্রাম আদালতের বিভিন্ন আইনি প্রক্রিয়ার দিক তুলে ধরা হয়। সভায় জানানো হয়, গ্রাম আদালত গ্রামীণ জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কার্যকর। বিশেষ করে অনধিক তিন লাখ টাকা মূল্যমানের বিরোধ বা ক্ষতিপূরণের জন্য গ্রাম আদালতে মামলা দায়ের করা যায়। এছাড়া দেওয়ানি মামলার ক্ষেত্রে মাত্র ২০ টাকা এবং ফৌজদারি মামলার ক্ষেত্রে মাত্র ১০ টাকা ফি প্রদানের মাধ্যমে মামলা করার সুযোগ রয়েছে, যা সাধারণ মানুষের আইনি ব্যয় ও ভোগান্তি কমিয়ে দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে।

ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তালন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু। তিনি তার বক্তব্যে বলেন, “গ্রাম আদালত স্থানীয় বিরোধ নিষ্পত্তির এক অনন্য আশ্রয়স্থল। নামমাত্র খরচে বিচারিক সেবা পাওয়ার এই সুযোগ সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে, যাতে গ্রামেই ছোটখাটো বিবাদ মীমাংসা করে সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সম্ভব হয়। 

অনুষ্ঠানে তালন্দ ইউনিয়ন পরিষদের সচিব রাশেলসহ সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে আইনগত সহায়তা এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতে এ ধরনের বার্ষিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন