ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভিযান

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৮:৫৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৮:৫৮:২৫ অপরাহ্ন
নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভিযান রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভিযান
রাজশাহী নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকা থেকে তেরখাদিয়া ডাবতলা সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ থেকে ৩০ জনের একটি দল হঠাৎ করে সড়কে মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি অল্প সময় স্থায়ী হয় এবং কিছুদূর অগ্রসর হওয়ার পর অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এ সময় মিছিলকারীদের মধ্যে অনেকের মুখে মাস্ক দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, আকস্মিকভাবে মিছিলটি অনুষ্ঠিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটির ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান বলেন, ভিডিও ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর নগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ