ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

তানোরে অবৈধ সমিতির আড়ালে দাদন !

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১১:৩০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১১:৩০:৫৬ অপরাহ্ন
তানোরে অবৈধ সমিতির আড়ালে দাদন ! তানোরে অবৈধ সমিতির আড়ালে দাদন !
রাজশাহীর তানোরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এর কোনো প্রকার অনুমোদন ছাড়াই উপজেলা জুড়ে অবৈধভাবে ক্ষুদ্র ঋণের কার্যক্রম পরিচালনা করছে একশ্রেণীর এনজিও।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি না থাকায় প্রতিনিয়ত এসব কথিত এনজিওর সংখ্যা বাড়ছে।

জানা গেছে, উপজেলা সদর, চৌবাড়িয়া ও মুন্ডুমালা পৌর এলাকাসহ আনাচে-কানাচে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে এনজিও নামের কথিত সমবায় সমিতি, জেঁকে বসেছে দাদন, হচ্ছে অবৈধ লেনদেন। অবস্থা এমন যে মাদক, সন্ত্রাস, জুয়া থেকেও ভয়াবহ হয়ে উঠেছে দাদন। এদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের অভিযানে নামা উচিৎ বলে মনে করেন  সচেতন সমাজ। 

স্থানীয়রা জানান, অবৈধ সমিতির আড়ালে উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে গড়ে উঠেছে দাদন চক্র। অধিকাংশক্ষেত্রে চটকদার নাম দিয়ে রাতারাতি গড়ে উঠা এসব কথিত সমিতির ফাঁদ যেনো মগের মুল্লুকে রুপ নিয়েছে। স্থানীয়রা জানান, পাড়া-মহল্লায় সংঘবদ্ধ দাদন সিন্ডিকেট চক্র ঘন্টা চুক্তি, দৈনিক, সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে দাদন দিয়ে থাকেন। বিপরীতে মর্গেজ হিসেবে ঋণ গ্রহীতার কাছে থেকে তার টিপসহী ও স্বাক্ষর সংবলিত ৩শ' টাকা মুল্যর ফাঁকা ননজুডিশিয়াল স্ট্যাম্প এবং ব্যাংক চেক বইয়ের পাতা। টাকা পরিশোধে ব্যর্থ বা একটু এদিক-সেদিক হলেই এসব স্ট্যাম্প-চেকে টাকার অঙ্ক চারগুন বশিয়ে আদালতে ঠুকে দিচ্ছে মামলা বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মুন্ডুমালা পৌর এলাকায় সবুজ ছায়া নামের একটি কথিত এনজিও রাতারাতি উধাও হয়েছে।তবে এনজিওর মালিক আবুল কালাম আজাদ বলেন,আর্থিক সংকট ও করোনার কারণে তারা তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছেন।উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাদারীপুর বাজার থেকে ফেমাস নামের একটি কথিত এনজিও রাতারাতি উধাও হয়েছে। এছাড়াও সমাজ উন্নয়ন কর্মসংস্থা,গরীব উন্নয়ন, ইজেনসহ একাধিক এনজিও রাতারাতি উধাও হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড