ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, দিনে-রাতে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন বহু এলাকা মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে  বাড়িতে ঢুকে যুবদল নেতাকে জামায়াত-শিবিরের গুলি! এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা যশোর বোর্ডের শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন কাদের স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল

রাণীনগরে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে অটোরিকশা থেকে লাফ দিলেন যাত্রী

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৭:৪২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৭:৪২:৫৪ অপরাহ্ন
রাণীনগরে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে অটোরিকশা থেকে লাফ দিলেন যাত্রী রাণীনগরে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে অটোরিকশা থেকে লাফ দিলেন যাত্রী
নওগাঁর রাণীনগরে সিএনজি চালিত অটোরিকশার ভিতরে যাত্রীবেসে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে লাফ দিয়ে কোন রকমে রক্ষা পেয়েছেন জোবায়ের মল্লিক (২৯) নামে এক যাত্রী। এসময় তার ডান হাত ভেঙ্গে যায়। পরে তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করে দেয়।

জোবায়ের রাণীনগর উপজেলার গোনা খানপাড়া গ্রামের নুর মল্লিকের ছেলে।

মঙ্গলবার রাত ৯টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের গোনা এছাহক চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
  
জোবায়ের মল্লিকের বড় ভাই নাহিদ মল্লিক জানান,জোবায়ের ঢাকায় একটি কোম্পানীতে চাকুরি করেন। ঈদে ছুটিতে বাড়ী এসেছিলেন। মঙ্গলবার রাত ১০টায় নওগাঁ থেকে বাসযোগে ঢাকায় যাবার কথা ছিল। সেই অনুযায়ী মঙ্গলবার রাত ৯টার দিকে নওগাঁ যাবার জন্য বাড়ী থেকে বের হন। এসময় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে গিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। এর কিছু পরেই সড়কের গোনা এছাহক চত্বর এলাকায় পৌছলে অটোরিকশায় যাত্রীবেসে থাকা তিনজন ছিনতাইকারী চাকু ধরে কাছে থাকা টাকা-পয়সা,মোবাইলফোন দিতে বলে। তার কাছে টাকা পয়সা নেই জানালে ছিনতাইকারীরা পেটে চাকু ধরে আঘাত করার চেষ্টা করে। এসময় প্রানে বাঁচতে অটোরিকশা থেকে লাফ দিয়ে সড়কের পাশে পরে গেলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে মোবাইল ফোনে জোবায়ের পরিবারের স্বজদের জানালে তারা এসে জোবায়েরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। ভাই নাহিদ মল্লিক জানান,জোবায়েরের ডান হাত ভেঙ্গে গেছে| ঘটনার খবর পেয়ে রাতেই থানাপুলিশ হাসপাতালে জোবায়েরকে দেখতে গিয়েছিল।

রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার জানান, এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ দিতে ভুক্তভোগীদের জানানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪