ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ঠাকুরগাঁওয়ে নাগর নদী সীমান্তে পুশব্যাকের আশঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৭:৩৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৭:৩৫:০৬ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে নাগর নদী সীমান্তে পুশব্যাকের আশঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি ঠাকুরগাঁওয়ে নাগর নদী সীমান্তে পুশব্যাকের আশঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি
ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সম্ভাব্য পুশব্যাকের আশঙ্কাকে কেন্দ্র করে সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী বিভিন্ন সূত্রে এমন আশঙ্কার তথ্য পাওয়া গেলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রগুলো দাবি করেছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকায় কিছু নারী, পুরুষ ও শিশুকে জড়ো করা হয়েছে। তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তবে এ তথ্যের স্বাধীন যাচাই সম্ভব হয়নি।

এদিকে সীমান্তের ভৌগোলিক অবস্থানের কারণে হরিপুর ও পীরগঞ্জ এলাকার বেশ কিছু অংশে নাগর নদী প্রবাহিত হয়েছে। স্থানীয়দের মতে, নারী ও শিশুসহ কোনো দলকে জোরপূর্বক নদীপথে সীমান্ত অতিক্রম করানোর চেষ্টা হলে মানবিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে। সীমান্তজুড়ে টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশব্যাকের চেষ্টা প্রতিরোধে বিজিবি প্রস্তুত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত