ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু তরুণীকে নিয়ে অশালীন ভিডিও প্রকাশ টিকটকারসহ দুই যুবকের চুল কেটে দিল জনতা

অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৪:০৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৪:০৮:৩৫ অপরাহ্ন
অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক
রাজশাহী সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিক প্রশাসক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে ৫ জনকে আনুতোষিকের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে রাসিক প্রশাসক বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমি আপনাদের সবাইকে নিয়ে এ নগরীর উন্নয়নে কাজ করে যেতে চাই।

তিনি বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনে দীর্ঘদিনের জমে থাকা কাদামাটি অপসারণ কাজ শুরু করি। নগরবাসীসহ রাসিকের সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ,  পরিবেশ বান্ধব ব্যাগ ও ব্লিচিং পাওডার প্রদান কার্যক্রম প্রশংসিত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রমকে ডিজিটাইলেজশন করতে পাইলট প্রকল্প আকারে আগামীতে হোল্ডিং নেমপ্লেটে কিউআর কোড বসানো হবে। নগরীর বিভিন্ন সার্ভিস কেবলসমূহ আন্ডারগ্রাউন্ড করার পরিকল্পনা রয়েছে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ শাকিল ও রাসিক কর্মচারী মরহুম আজাহার আলীর সন্তান মীর আলম ডন।

অনুষ্ঠানে বিদ্যুৎ শাখার স্ট্রিট লাইট পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, স্বাস্থ্য শাখার এমএলএসএস জালাল উদ্দিন, ওয়ার্ড সচিব মরহুম ফজলুল হকের পক্ষে স্ত্রী মোসাঃ সাবিনা খাতুন, হিসাব বিভাগের দপ্তরী মরহুম আজাহার আলীর পক্ষে তাঁর স্ত্রী মোসাঃ আলেয়া বেগম, মরহুম মোঃ আবুল কাশেমের পক্ষে পুত্র নাহিদ হাসান, সালেহীন হাসান ও আয়েশা বেগম আনুতোষিকের চেক গ্রহণ করেন। এ সময় রাসিক প্রশাসক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীগণের পরিবারের সদস্যদের খোজখবর নেন।

অনুষ্ঠানে রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সহিদুল হক সহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান