ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতের তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস লিক, নিহত ৯ মহিলা শ্রমিক! চোখেই ধরা পড়বে লিভারের রোগ! কোন কোন পরিবর্তনে সতর্ক হওয়া দরকার? রইল ৩ লক্ষণ একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসা শিক্ষকের নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভাত না খেয়েই ১৩ বছর! সিংড়ার স্কুল শিক্ষার্থী পারভেজের বিষ্ময়কর জীবন নগরীতে বাইসাইকেল চুরির সময়বাইসাইকেলসহ চোর আটক দিশা-জ্যাকলিনের বিকিনি পরা দৃশ্য ‘অশ্লীল’, নিতম্বের ক্লোজ শটেও আপত্তি জানিয়ে কাঁচি সেন্সর বোর্ডের রাণীশংকৈলে গাছের ডাল পড়ে কৃষকের মৃত্যু, মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের স্বপ্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বয়কট করলো ইরান, এলো নতুন ঘোষণা লালপুরে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল পরমাণু কর্মসূচি পরিদর্শন করতে দিতে রাজি ইরান, হরমুজ খোলা থাকবে: দাবি ট্রাম্পের রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো.এরশাদ আলী (ঈশা)-কে আরসিসিআইর শুভেচ্ছা স্মারক প্রদান বগুড়ায় গৃহবধূর গোসলের গোপন ভিডিও ফাঁস সিংড়ায় ১৫২ টি নৃগোষ্ঠী পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ কালীগঞ্জে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই সিংড়ায় আওয়ামীলীগের বিশৃঙ্খলা প্রতিরোধে যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, ঘটনা কী

একটি মহল দেশকে অশান্ত করতে চায়, সতর্ক থাকার আহ্বান: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৩:৩০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৩:৩০:২৬ অপরাহ্ন
একটি মহল দেশকে অশান্ত করতে চায়, সতর্ক থাকার আহ্বান: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল একটি মহল দেশকে অশান্ত করতে চায়, সতর্ক থাকার আহ্বান: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি মহল দেশে অশান্ত করতে চায় সবাই কে সর্তক থাকতে হবে। তারা যেন কোনোভাবেই পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে। পাশাপাশি নিজ নিজ এলাকার উন্নয়নে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করছে। নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন অঙ্গীকারের মধ্যে নতুন উপজেলা উদ্বোধন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, মেডিকেল কলেজের অনুমোদন এবং বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে৷ 

মির্জা ফখরুল আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের ভোট ও সমর্থনের কারণেই এসব কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।

তিনি তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। মাদকাসক্তি থেকে বিরত থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এ সময় তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়াকে দেশের জন্য একটি বড় অর্জন ও আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সম্পাদক পয়গাম আলীও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার