ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে গাছের ডাল পড়ে কৃষকের মৃত্যু, মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের স্বপ্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বয়কট করলো ইরান, এলো নতুন ঘোষণা লালপুরে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল পরমাণু কর্মসূচি পরিদর্শন করতে দিতে রাজি ইরান, হরমুজ খোলা থাকবে: দাবি ট্রাম্পের রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো.এরশাদ আলী (ঈশা)-কে আরসিসিআইর শুভেচ্ছা স্মারক প্রদান বগুড়ায় গৃহবধূর গোসলের গোপন ভিডিও ফাঁস সিংড়ায় ১৫২ টি নৃগোষ্ঠী পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ কালীগঞ্জে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই সিংড়ায় আওয়ামীলীগের বিশৃঙ্খলা প্রতিরোধে যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, ঘটনা কী রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত জামালপুরে ৭ দিনেও খোঁজ মেলেনি দুই শিক্ষার্থীর ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক পাবনায় জাম দেওয়ার লোভ দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি

সপ্তাহে তিন দিন প্রোটিনে ভরপুর খাবারটি খেলে কী লাভ হবে

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৩:২৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৩:২৩:৩৬ অপরাহ্ন
সপ্তাহে তিন দিন প্রোটিনে ভরপুর খাবারটি খেলে কী লাভ হবে ফাইল ফটো
পেটের স্বাস্থ্য ভাল রাখতে কেউ দিন শুরু করেন মেথি মৌরির জলে। কেউ বেছে নেন চিয়া বা তিসি বীজ। তবে এই সবের পাশাপাশি রাখা যায় আরও একটি প্রোটিন সমৃদ্ধ খাবার, যা নিয়ে আলোচনা খুব বেশি হয় না।

আমিষ খান বা নিরামিষ— প্রোটিনের চাহিদা পূরণে সপ্তাহে তিন দিন পাতে রাখা যায় কাবলি ছোলা। এক কাপ সেদ্ধ কাবলি ছোলায় রয়েছে ১৪.৫ গ্রাম প্রোটিন, ১২.৫ গ্রাম ফাইবার, আয়রন এবং ফোলেট-সহ একাধিক খনিজ।

সপ্তাহে তিন দিন কাবলি ছোলা খেলে, ভাল থাকবে পেটের স্বাস্থ্য। কারণ, এক কাপ সেদ্ধ কাবলি ছোলায় প্রায় ১২ গ্রামের মতো ফাইবার থাকে। ফাইবার অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে, খাবার পরিপাকে সহায়তা করে। পেটের স্বাস্থ্য ভাল থাকার অর্থই হল সামগ্রিক ভাবে শরীর ভাল থাকা।

· কাবলি ছোলা শুধু পেট ভরাতে সাহায্য করে না, প্রোটিনের চাহিদাও পূরণ করে। কাবলি ছোলায় দ্রবণীয় ফাইবারের পাশাপাশি ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো খনিজ মেলে, যা শরীরে রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে। সে কারণে নিয়মিত পরিমিত কাবলি ছোলা খেলে হার্টের স্বাস্থ্য ভাল থাকে।

· ডায়াবেটিকদের জন্যও কাবলি ছোলা ভাল। কারণ এর গ্লাইসেমিক ইনডেক্স কম অর্থাৎ এই খাবার খেলে রক্তে শর্করা আচমকা বেড়ে যায় না। ফলে যাঁরা ওজন কমাতে চান বা যাঁদের ডায়াবিটিস রয়েছে, তাঁরাও এই খাবারটি নির্দ্বিধায় খেতে পারেন।

· কাবলি ছোলার পুষ্টিগুণ নিয়ে নানা রকম গবেষণা হয়েছে। তাতেই দেখা গিয়েছে, কাবলি ছোলা ক্ষতিকর কোলেস্টেরল কমাতে পারে।

· কাবলি ছোলায় রয়েছে রেজিস্ট্যান্ট স্টার্চ এবং প্রিবোয়োটিক ফাইবার, যা অন্ত্রে থাকা উপকারী ব্যাক্টেরিয়ার খাবার। ফলে কাবলি ছোলা খেলে পেট যেমন পরিষ্কার থাকবে, তেমনই কমবে প্রদাহ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬