ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাপাহার সদরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৩:১৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৩:১৭:৫৬ অপরাহ্ন
সাপাহার সদরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা ফাইল ফটো
নওগাঁর সাপাহারে আম মৌসুমকে ঘিরে উপজেলা সদরে যানজট নিরসনে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করেছে।

বুধবার (৩ জুন) সকালে সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন আম মৌসুমকে সামনে রেখে নওগাঁর সাপাহার সদরে তীব্র যানজট নিরসন, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ এবং বাজার এলাকার শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফরিদুল ইসলাম,কৃষি কর্মকতা মনিরুজ্জামান টকি,থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান। অভিযান পরিচালনায় উপস্থিত থেকে সহযোগিতা করেন জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সহ সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মূলত সড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা অপসারণের জন্য আগামী ১০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

সাপাহারকে যানজটমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে প্রশাসনের এ উদ্যোগে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়