ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি

রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০৩:০১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৩:০১:২১ অপরাহ্ন
রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের বৃক্ষরোপণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে বৃক্ষরোপণের মাধ্যমে নগরজুড়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাসিকের এ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আগামী এক বছরে রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে প্রায় ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। নগরীর সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এই কর্মসূচিতে তালাইমারী থেকে কাটখালী সিটি কর্পোরেশন শেষ সীমানা, আমচত্বর থেকে নওহাটা ব্রীজ, দাশপুকুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা, কোর্ট ঢালুর মোড় থেকে কাঁঠাল বাড়িয়া-কাশিয়াডাঙ্গা, বিমানচত্বর থেকে বিহাস, ভদ্রা থেকে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল, মেহেরচন্ডি ফ্লাইওভার থেকে দায়রাপার্ক, বিভাগীয় স্টেডিয়াম থেকে সিটি হাট, জেলখানা থেকে পুলিশ লাইন, বিসিক ম্যাচ ফ্যাক্টরী থেকে শারীরিক শিক্ষা কলেজ পর্যন্ত এবং ০১ থেকে ৩০ নংওয়ার্ডের বিভিন্ন প্রজারিত বৃক্ষরোপণ করা হবে।

বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হলো, যা চলমান থাকবে। নগরবাসীর সহযোগিতায় আমরা এই উদ্যোগকে সফল করতে চাই।

নগরবাসীর প্রতি গাছ লাগানোর আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, “প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার যথাযথ পরিচর্যা করুন। আসুন সকলে মিলে রাজশাহী মহানগরীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলি।

তিনি আরও বলেন, শুধু বৃক্ষরোপণ নয়, গাছগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করা হবে। রাসিকের পরিবেশকর্মীরা নিয়মিত পানি প্রদান ও পরিচর্যা করবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আসনার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, পরিবেশ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন আদনান, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ মানিকসহ মতিহার থানা বিএনপি ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক