ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

দেশে ফিরছেন হাজিরা, মৃত্যু ৪৪!

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০২:৫৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০২:৫৭:০৪ অপরাহ্ন
দেশে ফিরছেন হাজিরা, মৃত্যু ৪৪! ছবি: সংগৃহীত
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২ জুন) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২১ হাজার ৩৪৩ জন হাজি। একই সময়ে হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ৪৪ জন বাংলাদেশি। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ৮৪৩ জন রয়েছেন।

ফেরত আসা হাজিদের পরিবহনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ফ্লাইনাস এয়ারলাইন্স, যার মাধ্যমে দেশে ফিরেছেন ৭ হাজার ৭০০ জন। এছাড়া সৌদি এয়ারলাইন্সে ৭ হাজার ৩৫৫ জন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৬ হাজার ২৩৭ জন হাজি দেশে ফিরেছেন। অন্যান্য এয়ারলাইন্সে ফিরেছেন আরও ৫১ জন। এ পর্যন্ত মোট ৫২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে।

অন্যদিকে, সৌদি আরবে এ পর্যন্ত মারা যাওয়া ৪৪ হাজির মধ্যে ২৯ জন পুরুষ ও ১৫ জন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৪ জন মক্কায় এবং ১০ জন মদিনায় ইন্তেকাল করেছেন।

হজ মৌসুমে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন বিপুল সংখ্যক হাজি। সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৪৯ জন বাংলাদেশি হাজি। বর্তমানে ৩২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া চিকিৎসা কেন্দ্র থেকে ৫৪ হাজারের বেশি ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে প্রায় ২৫ হাজার সেবা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার