ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার ৩ দিন ধরে সীমান্তের শুন্য রেখা থেকে মাটি কেটে নিচ্ছেন ভারতীয়রা, উদ্বিগ্ন স্থানীয়রা ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা নাটোরে রেললাইনে বসে মোবাইলে কথা বলছিলেন মধু, অতঃপর... ধূমপানে মুরুব্বিদের বাধা, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ধানের নতুন তিন জাত উদ্ভাবন প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ইট বেঁধে কুকুরকে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, দিলেন যে নির্দেশ Copied from: https://rtvonline.com/ শারীরিক প্রতিবন্ধী শিশু রাইয়ানের পাশে আতাউর রহমান ফাউন্ডেশন, উপহার পেল হুইলচেয়ার

মার্কিন ঘাঁটিতে হামলার ভিডিও প্রকাশ করল ইরান

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০২:৫০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০২:৫০:৫০ অপরাহ্ন
মার্কিন ঘাঁটিতে হামলার ভিডিও প্রকাশ করল ইরান ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর ওপর বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার (৩ জুন) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’ এই হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।

তাসনিমের দাবি, অঞ্চলে মার্কিন বাহিনীর পূর্ববর্তী আগ্রাসনের জবাবে এই ‘প্রতিশোধমূলক’ হামলা চালনো হয়েছে। খবর আল-জাজিরার।

মঙ্গলবার রাতের অন্ধকারে ধারণ করা ওই ভিডিও ফুটেজে বেশ কয়েকটি বড় আকারের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন উৎক্ষেপণ করতে দেখা যায়।

তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় মার্কিন সামরিক বাহিনীর শক্তিশালী পঞ্চম নৌবহর, একট প্রধান বিমান ঘাঁটি এবং একটি হেলিকপ্টার ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সংবাদ সংস্থাটি মার্কিন বাহিনীকে ‘সন্ত্রাসী ও শিশু হত্যাকারী’ হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘আত্মরক্ষার্থে’ ইরানের কেশম দ্বীপে অবস্থিত একটি গ্রাউন্ড কন্ট্রোল সেন্টারে পাল্টা হামলা চালিয়েছে। 

সেন্টকম আরো জানায়, ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে তারা কুয়েত ও বাহরাইন সামরিক বাহিনীকে সরাসরি সহায়তা করেছে। 

সেন্টকমের দাবি, বুধবার ভোরে ইরানি ড্রোনের একটি ‘অতিরিক্ত ঝাঁক’ কুয়েতে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল, কিন্তু সেগুলো লক্ষ্যভেদে ব্যর্থ হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার

শিক্ষার আলো ছড়িয়ে অবসরে আনিকা ফারজানা, বিদায় জানাল কলেজ পরিবার