ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

কৃতি-রশ্মিকার সম্পর্ক নিয়ে ফিসফাস, তাঁদের পারিশ্রমিক নিয়েও আলোচনা

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০২:৪৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০২:৪৭:৫৪ অপরাহ্ন
কৃতি-রশ্মিকার সম্পর্ক নিয়ে ফিসফাস, তাঁদের পারিশ্রমিক নিয়েও আলোচনা ছবি: সংগৃহীত
সাড়া ফেলেছে ‘ককটেল ২’ ছবির ঝলক। ২০১২ সালে ‘ককটেল’ ছবিতে মুগ্ধ হয়েছিল দর্শক। উঠে এসেছিল এক ত্রিকোণ প্রেমের গল্প। এই ছবিতেও রয়েছে ত্রিকোণ প্রেম। সেই ত্রিকোণ প্রেমে সমকামী প্রেমের কথাও উল্লিখিত আছে? সেই প্রশ্নও উঠছে।

তিন মিনিটেরও বেশি দীর্ঘ ঝলকের শুরুতে শাহিদের চরিত্রের কণ্ঠ শোনা যায়। তিনি ভাবতে থাকেন, যখন বন্ধুত্বের সঙ্গে প্রেম জড়িয়ে যায়, তখন সম্পর্ক কতটা জটিল হয়ে ওঠে। সেই সময়ে কৃতির চরিত্র মজার ছলে মন্তব্য করেন “থ্রিসাম-এর মতো!” এই সংলাপ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

শুরুর দৃশ্যগুলোতে শাহিদ ও কৃতির চরিত্রকে একসঙ্গে আনন্দের সময় কাটাতে দেখা যায়। এর পর গল্পে আসে রশ্মিকার চরিত্র, যার সঙ্গে শাহিদের প্রেমের সম্পর্ক রয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়। ধীরে ধীরে তিন জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং তাদের একসঙ্গে অনেক সুখের মুহূর্ত দেখা যায়। ক্রমশ বেশ কিছু আবেগঘন দৃশ্য রয়েছে ঝলকে।

এই ছবি নিয়ে আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়েছেন শাহিদ কপূর। ‘ফরজি’ ওয়েব সিরিজ সফল হওয়ার পর থেকেই তাঁর পারিশ্রমিক ঊর্ধ্বমুখী। এই ছবির জন্য তিনি নিয়েছেন ৩৫ কোটি টাকা। কৃতিকে এক শহুরে তরুণীর চরিত্রে দেখা গিয়েছে। তাঁর চরিত্রটির মধ্যে আবেদন রয়েছে বলেও মত অনুরাগীদের। এই উষ্ণ চরিত্রের জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী। একই সংখ্যার পারিশ্রমিক পাচ্ছেন রশ্মিকাও। তিনিও বক্সঅফিস-সফল অভিনেত্রী হিসাবেই পরিচিত বর্তমানে। ছবিটি ৮০ কোটি টাকায় তৈরি করেছেন হোমি আদাজানিয়া।

প্রথম থেকেই শোনা যাচ্ছিল, এই ছবিতে নাকি সমকামী যুগল হিসাবে দেখা যাবে কৃতি ও রশ্মিকাকে। তবে হোমি জানিয়েছেন, এমন কোনও গল্প নেই। দুই নায়িকার মধ্যে কেবল বন্ধুত্বই দেখানো হয়েছে। কৃতি অসন্তোষ প্রকাশ করে বলেছেন, “দুটো ছেলের ভাল বন্ধুত্ব হলে তাকে ‘ব্রোম্যান্স’ বলা হবে। আর দুটো মেয়ের ভাল বন্ধুত্ব যেন হতেই পারে না।” ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা