ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে বাইসাইকেল চুরির সময়বাইসাইকেলসহ চোর আটক দিশা-জ্যাকলিনের বিকিনি পরা দৃশ্য ‘অশ্লীল’, নিতম্বের ক্লোজ শটেও আপত্তি জানিয়ে কাঁচি সেন্সর বোর্ডের রাণীশংকৈলে গাছের ডাল পড়ে কৃষকের মৃত্যু, মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের স্বপ্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বয়কট করলো ইরান, এলো নতুন ঘোষণা লালপুরে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল পরমাণু কর্মসূচি পরিদর্শন করতে দিতে রাজি ইরান, হরমুজ খোলা থাকবে: দাবি ট্রাম্পের রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো.এরশাদ আলী (ঈশা)-কে আরসিসিআইর শুভেচ্ছা স্মারক প্রদান বগুড়ায় গৃহবধূর গোসলের গোপন ভিডিও ফাঁস সিংড়ায় ১৫২ টি নৃগোষ্ঠী পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ কালীগঞ্জে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই সিংড়ায় আওয়ামীলীগের বিশৃঙ্খলা প্রতিরোধে যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, ঘটনা কী রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত জামালপুরে ৭ দিনেও খোঁজ মেলেনি দুই শিক্ষার্থীর ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক

কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে ২ যুবক নিহত

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০২:৩৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০২:৩৯:১৭ অপরাহ্ন
কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে ২ যুবক নিহত প্রতিকী ছবি
কক্সবাজারের শহরে কথাকাটাকাটির জেরে দুপক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত হৃদয় (২৮) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও আসিফ (২৭) পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা।

এ ঘটনায় আহত আশরাফুল ইসলাম পাহাড়তলী ইসলামপুর মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দুপক্ষের মধ্যে পূর্বের বিরোধকে কেন্দ্র করে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়, আসিফ ও আশরাফুল ইসলাম নামে তিনজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও একজন মারা যান।

শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। অপরজনের মরদেহ এখনও চট্টগ্রামে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বাইসাইকেল চুরির সময়বাইসাইকেলসহ চোর আটক

নগরীতে বাইসাইকেল চুরির সময়বাইসাইকেলসহ চোর আটক