ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক তানোরে যুবককে হাতুড়িপেটা করে নালায় নিক্ষেপ! বেড়ে গেল বিদ্যুতের দাম  'পাপের প্রায়শ্চিত্ত করতে আমি...', গ্ল্যামার দুনিয়া থেকে কেন সরে গিয়েছিলেন কঙ্গনা? একটি মহল দেশকে অশান্ত করতে চায়, সতর্ক থাকার আহ্বান: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল প্রস্তুতি ম্যাচে লুকাকুর গোলে হার মানল মদ্রিচের ক্রোয়েশিয়া সপ্তাহে তিন দিন প্রোটিনে ভরপুর খাবারটি খেলে কী লাভ হবে সাপাহার সদরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক দেশে ফিরছেন হাজিরা, মৃত্যু ৪৪! মার্কিন ঘাঁটিতে হামলার ভিডিও প্রকাশ করল ইরান কৃতি-রশ্মিকার সম্পর্ক নিয়ে ফিসফাস, তাঁদের পারিশ্রমিক নিয়েও আলোচনা ইরানের দ্বীপে পর পর গোলাবর্ষণ আমেরিকার! কুয়েত-বাহরিনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা তেহরানেরও কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে ২ যুবক নিহত নগরীতে গাঁজা, ইয়াবা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১ জনের মৃত্যু রামিসা ধর্ষণ-হত্যা: আত্মপক্ষ সমর্থনে সোহেল বললেন, ‘দোষ আমিও করেছি, ডলারও করেছে, তারে ধরেন’

কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে ২ যুবক নিহত

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০২:৩৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০২:৩৯:১৭ অপরাহ্ন
কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে ২ যুবক নিহত প্রতিকী ছবি
কক্সবাজারের শহরে কথাকাটাকাটির জেরে দুপক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত হৃদয় (২৮) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে ও আসিফ (২৭) পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা।

এ ঘটনায় আহত আশরাফুল ইসলাম পাহাড়তলী ইসলামপুর মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দুপক্ষের মধ্যে পূর্বের বিরোধকে কেন্দ্র করে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়, আসিফ ও আশরাফুল ইসলাম নামে তিনজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও একজন মারা যান।

শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। অপরজনের মরদেহ এখনও চট্টগ্রামে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক

অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক