ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসা শিক্ষকের নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভাত না খেয়েই ১৩ বছর! সিংড়ার স্কুল শিক্ষার্থী পারভেজের বিষ্ময়কর জীবন নগরীতে বাইসাইকেল চুরির সময়বাইসাইকেলসহ চোর আটক দিশা-জ্যাকলিনের বিকিনি পরা দৃশ্য ‘অশ্লীল’, নিতম্বের ক্লোজ শটেও আপত্তি জানিয়ে কাঁচি সেন্সর বোর্ডের রাণীশংকৈলে গাছের ডাল পড়ে কৃষকের মৃত্যু, মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের স্বপ্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বয়কট করলো ইরান, এলো নতুন ঘোষণা লালপুরে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল পরমাণু কর্মসূচি পরিদর্শন করতে দিতে রাজি ইরান, হরমুজ খোলা থাকবে: দাবি ট্রাম্পের রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো.এরশাদ আলী (ঈশা)-কে আরসিসিআইর শুভেচ্ছা স্মারক প্রদান বগুড়ায় গৃহবধূর গোসলের গোপন ভিডিও ফাঁস সিংড়ায় ১৫২ টি নৃগোষ্ঠী পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ কালীগঞ্জে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই সিংড়ায় আওয়ামীলীগের বিশৃঙ্খলা প্রতিরোধে যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, ঘটনা কী রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত জামালপুরে ৭ দিনেও খোঁজ মেলেনি দুই শিক্ষার্থীর

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ০২:২৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০২:২৭:৫১ অপরাহ্ন
দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লি’র মালভিয়া নগরে একটি হোটেলে বুধবার (৩ জুন) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানায়া কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিটের দিকে মিকাসা ইন হোটেলের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একাধিক ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়।
 
এক কর্মকর্তা জানান, জরুরি ফোন পাওয়ার পর দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক-রেসপন্স যানসহ অন্যান্য অগ্নিনির্বাপণ ইউনিট মোতায়েন করা হয়।
 
ধারণা করা হচ্ছে, পাঁচতলা ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। 
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে অনেকে ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন। 

হাউজ রানি এলাকার সরু গলির মধ্যে অবস্থিত হোটেলটির বেজমেন্টে একটি রেস্তোরাঁ ছিল। স্থানীয় বাসিন্দাদের মতে, হোটেলে প্রায় ২৫টি কক্ষ আছে এবং সেখানে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। তাদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশি নাগরিক ছিলেন।
 
প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার সময় হোটেলের বেশিরভাগ অতিথিই ঘুমিয়ে ছিলেন। উদ্ধারকর্মীরা হতাহতদের শনাক্তকরণ এবং ভবনের ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখছেন।
 
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার