ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়াতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু রাজশাহী শিক্ষা বোর্ডে দুরুলের দৌরাত্ম্য! ঠাকুরগাঁওয়ে ‘ডিবি পরিচয়ধারী’ যুবককে গণপিটুনি, অনুমতি ছাড়া অভিযানে গিয়ে প্রত্যাহার এএসআই নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু অবৈধভাবে মাটি কাটায় ৪ জন আটক ও ২টি ট্র‍াক্টর জব্দ রাজাবাড়ি চেকপোস্টে বিদেশি পিস্তল, গুলি ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেফতার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সম্ভাব্য ফ্রান্স সফর বিষয়ে সিটি কর্পোরেশন এর প্রকৃত বক্তব্য এক বছরে তিন বার বিষ প্রয়োগ রাণীনগরে শত্রুতার বিষে বার বার নিধন হচ্ছে পুকুরের মাছ ॥ ১৫লাখ টাকার ক্ষতি হাট শাওলী গ্রামের সাবেক ইউপি সদস্য কে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগ জুনেই মা হওয়ার কথা ছিল মিতুর; গর্ভের সন্তানসহ মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে মামলা সিংড়ায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাস মালিককে জরিমানা রাজপথের অকুতোভয় সৈনিক আব্দুস সবুর বুলেট মানসিক যন্ত্রণার কাছে হার মানলেন শান্ত মার্ডি, ঘরে মিলল ঝুলন্ত মরদেহ পূর্ব বিরোধের জের ধরে গাবতলীতে ইট পাটকেল নিক্ষেপ থানায় অভিযোগ দায়ের গাবতলীতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি সাধন নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার লালপুরে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারী গ্রেপ্তার

অবৈধভাবে মাটি কাটায় ৪ জন আটক ও ২টি ট্র‍াক্টর জব্দ

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৬ ১২:৫৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ১২:৫৮:০৪ অপরাহ্ন
অবৈধভাবে মাটি কাটায় ৪ জন আটক ও ২টি ট্র‍াক্টর জব্দ অবৈধভাবে মাটি কাটায় ৪ জন আটক ও ২টি ট্র‍াক্টর জব্দ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে (ইউপি) পদ্মা নদীর বাঁধ এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ জনকে আটক ও মাটি পরিবহনের দায়ে মাটি ভর্তি ২টি ট্র‍াক্টর জব্দ করা হয়েছে।

জানা গেছে, সোমবার (১ জুন) সকালে সদর উপজেলার সুন্দরপুর পদ্মা নদীর বাঁধ এলাকায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল এর নেতৃত্ব অভিযান পরিচালনা করা হয়।

এদিকে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুয়ায়ী কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিত ব্যাক্তিদের একজনকে ২০ দিনের, একজনকে ১৫ দিনের ও দুইজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পদ্মা নদীর ৫.৬.৭ ও ৮ নম্বার বাঁধে এলাকায় সংঘবদ্ধ একটি চক্র বিভিন্ন মহলকে ম্যানেজ করে রাত দিন প্রকাশ্য মাটি কেটে ইট ভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। মাটিবাহী ট্রলি ও ট্রাক্টর চলাচলের কারণে পাকা সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এবিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মারুফ আফজাল রাজন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষির ক্ষতিই করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বড় হুমকি সৃষ্টি করে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী শিক্ষা বোর্ডে দুরুলের দৌরাত্ম্য!

রাজশাহী শিক্ষা বোর্ডে দুরুলের দৌরাত্ম্য!