ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

এক বছরে তিন বার বিষ প্রয়োগ রাণীনগরে শত্রুতার বিষে বার বার নিধন হচ্ছে পুকুরের মাছ ॥ ১৫লাখ টাকার ক্ষতি

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৯:১১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৯:১১:২৩ অপরাহ্ন
এক বছরে তিন বার বিষ প্রয়োগ রাণীনগরে শত্রুতার বিষে বার বার নিধন হচ্ছে পুকুরের মাছ ॥ ১৫লাখ টাকার ক্ষতি এক বছরে তিন বার বিষ প্রয়োগ রাণীনগরে শত্রুতার বিষে বার বার নিধন হচ্ছে পুকুরের মাছ ॥ ১৫লাখ টাকার ক্ষতি
নওগাঁর রাণীনগরে মামুনুর রশিদ নামে এক মাছচাষীর পুকুরে বার বার শত্রুতার বিষে নিধন হচ্ছে লাখ লাখ টাকার মাছ| গত এক বছরে তার পুকুরে প্রায় ৩বার বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা| এতে প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে ওই চাষীর| চাষী মামুুনুর রশিদ উপজেলার বড়গাছা ইউনিয়নের শফিকপুর মৃধাপাড়া গ্রামের মৃত এটিএম আলী জিন্নাহর ছেলে|

মামুনুর রশিদ জানান,বাড়ীর পশ্চিমপাশে প্রায় দুই বিঘা জলার একটি পুকুর শরিকদের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন| এরই মধ্যে পুকুরে প্রায় ৮লাখ দেশি টেংড়া মাছের রেনু পোনা ছেরে দিয়ে চাষ করছিলেন| সোমবার রাতে পূর্ব শত্রুতার জ্বের ধরে কে বা কাহারা বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে|

তিনি বলেন,মঙ্গলবার ফজরের নামাজের পর পুকুরে গিয়ে দেখি পুকুরের সবগুলো মাছ মরে ভেসে ওঠেছে এবং পুকুর থেকে বিষ ট্যাবলেটের গন্ধ বের হচ্ছে| এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মামুনুর রশিদ| তিনি আরো জানান,এর দুই মাস আগে একই পুকুরে কে বা কাহারা বিষ প্রয়োগ করে পাবদা,গুলসা,সিলভারসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫লাখ টাকার মাছ বিষ দিয়ে নিধন করেছে| এছাড়া গত বছরের মার্চ মাস নাগাদ পাঙ্গাসের রেনু পোনা মাছেও বিষ প্রয়োগ করে| এতে ওই সময় প্রায় ৬লাখ টাকার ক্ষতি হয়েছে| তিনি বলেন,বার বার শত্রুতার জ্বের ধরে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করছে| এতে তিন বারে প্রায় ১৫লাখ টাকার ক্ষতি হয়েছে| এতে চরমভাবে ক্ষতির মুখে পরেছেন তিনি| তিনি বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন|

এব্যাপারে রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার বলেন,এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি| অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে|

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক