ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির বিশেষ সাধারণ সভা (বাজেট) অনুষ্ঠিত পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৩ জন নিখোঁজ ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের রাস্তায় হেনস্তার শিকার ‘বিগ বস কন্নড়’ খ্যাত তারকা রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: তারেক রহমান তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উর্ফী জাভেদের ধর্ম পরিবর্তন নিয়ে তোলপাড় ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ মাত্র ৫ মিনিটের টাবাটা করলেই চেহারা থাকবে ছিপছিপে দিনাজপুরের চিরিরবন্দরের জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার সিংড়ায় দুই ট্রাকের রেষারেষি: প্রাণ গেল অটোভ্যান চালকের সুপ্রিম কোর্টে ‘বড় জয়’ ট্রাম্পের! তবে ‘বড় ধাক্কা’ খেতে হল যৌন নির্যাতনের মামলায় তানোরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে

রাজপথের অকুতোভয় সৈনিক আব্দুস সবুর বুলেট

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৮:৩০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৮:৩০:২৬ অপরাহ্ন
রাজপথের অকুতোভয় সৈনিক আব্দুস সবুর বুলেট রাজপথের অকুতোভয় সৈনিক আব্দুস সবুর বুলেট
বার বার কারাবরণ করা ত্যাগী, নির্যাতিত ও রাজপথের লড়াকু সৈনিক, ছাত্রসমাজের অহংকার, রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল হিসেবে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই বিজয় এসেছে রাজপথে রক্ত ঢালা, কারাবরণ করা, মামলা-হামলা সহ্য করা লড়াকু সৈনিকদের আত্মত্যাগের বিনিময়ে। তাদের মধ্যেই অন্যতম আব্দুস সবুর বুলেট।

তিনি শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রাজপথে থেকে সম্মুখ নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে রাজশাহী জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সুসংগঠিত করে হরতাল, অবরোধ ও প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশ নেওয়ার কারণে তিনি বারবার মামলা-হামলার শিকার হয়েছেন।

স্বৈরাচারের রোষানলে পড়ে মিথ্যা মামলায় একাধিকবার কারাবরণ করেছেন। কারাগারের শিকল তাকে দমাতে পারেনি। প্রতিবার জেল থেকে বেরিয়েই তিনি আরও দৃঢ়ভাবে রাজপথে ফিরে এসেছেন। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা আজও রাজশাহী জেলা ছাত্রদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। রাজনীতির পাশাপাশি তিনি সবসময় দিনমজুর, রিকশাচালক, কৃষক ও শ্রমজীবী মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ান।

আব্দুস সবুর বুলেট শুধু একজন নেতা নন। তিনি রাজশাহীর ছাত্রসমাজের প্রতিরোধের প্রতীক। তার ত্যাগ ও সংগ্রামের কথা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। তার এই ত্যাগ বৃথা যায়নি। বিজয় এসেছে। গণতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে যাবে। রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট ব'লে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, দেশনায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের একনিষ্ঠ আদর্শের সৈনিক। 

তাঁর দেখানো পথই আমার পথ। তাঁর নির্দেশনাই আমার চলার শক্তি। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসেও আমি জননেতা তারেক রহমানের কণ্ঠ শুনেছি - "ভয় পেও না, রাজপথ ছেড়ো না"। এই বাণীই আমাকে বারবার জেল থেকে বের করে রাজপথে ফিরিয়ে এনেছে। স্বৈরাচারের পতন হয়েছে। বিজয় এসেছে। কিন্তু বিজয়ের মালা পরানো শেষ না। জননেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে, একটি মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রাম এখনো বাকি।

সেই সংগ্রামে আমি রাজশাহী জেলা ছাত্রদলের প্রতিটি কর্মীকে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছি। জননেতা তারেক রহমানের নির্দেশে - হরতাল, অবরোধ, গণজমায়েত, তৃণমূল সংগঠন - প্রতিটি আন্দোলনে আমি ছিলাম, আছি, থাকবো। কারণ আমি জানি, জননেতা ভুল করেন না। তাঁর সিদ্ধান্তই জাতির মুক্তির সিদ্ধান্ত।

তৃণমূলের রিকশাচালক, কৃষক, দিনমজুরের চোখে আমি জননেতা তারেক রহমানের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বাস্তবায়নের শপথ নিয়েই আমি রাজপথে আছি। শেষ কথা একটাই - যতদিন বেঁচে থাকবো, জননেতা তারেক রহমানের আদর্শ বুকে নিয়ে, তাঁর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবো। জননেতা তারেক রহমান জিন্দাবাদ! বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ! বাংলাদেশ জিন্দাবাদ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন