ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

লালপুরে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৩:৪৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৩:৪৯:৪২ অপরাহ্ন
লালপুরে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা লালপুরে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা
নাটোর লালপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ। 

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভা হয়। লালপুরের উন্নয়ন ও সমস্যা সহ আইন শৃঙ্খলার বিষয় তুলে ধরেন সংবাদকর্মীরা। 

এসময় বক্তারা বলেন, উপজেলা বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা বেড়ে চলেছে। এছাড়া চুরি ও ডাকাতি সহ ছিনতাই বেড়ে চলেছে। থানা পুলিশ কিছু মাদকসেবীকে আটক করলেও মাদক কারবারীদের আটক করেছে না। মাদক কারবারী ও ইমো হ্যাকারদের সাথে পুলিশের সখ্যতার কারণে আড়ালে থেকে যাচ্ছে মাদক কারবারী ও ইমো হ্যাকার চক্রের গডফাদাররা। 

সংবাদকর্মী আরো বলেন, বৃষ্টি হলে লালপুর বাজারে ভিতরে হাঁটু পানি জমে জমে থাকে। এজন্য ব্যবসায়ী সহ ক্রেতাদের দুর্ভোগ পোহাতে হয়। এবং সবজি ও মাছ ব্যবসায়ীরা বাজারের ভিতরে দোকান না বসিয়ে রাস্তার পাশে দোকান বসাছেন। এই কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। অবিলম্বে লালপুর বাজারের ভিতরের রাস্তা সহ অবকাঠমো উন্নয়ন করে সমস্যা সমাধান করতে হবে। এছাড়া লালপুরে একটি আধুনিক বাস টার্মিনাল ও সড়ক পারাপারের জন্য ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানানো হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম সেলিম, লালপুর থানার কেন্দ্রীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইমাম হাসান মুক্তি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাউদ্দিন, লালপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাম্মেল হক, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে আজাদ সেন্টু, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল মোত্তালেব রায়হান, সাংবাদিক মোঃ আলাউদ্দিন জালাল,এহসানুল হক তুহিন, সাংবাদিক মো: মহব্বত আলী, আশীষ কুমার সুইট, আব্দুল জব্বার সুজন, মোঃ সজিবুল ইসলাম হৃদয়, মোঃ তুষার ইমরান প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার