ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

রাতভর ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় মৃত্যু অন্তত ১১

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৩:২৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৩:২৮:২৩ অপরাহ্ন
রাতভর ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় মৃত্যু অন্তত ১১ ছবি: সংগৃহীত
রাতভর ইউক্রেনে হামলা চালাল রাশিয়ার বিমান বাহিনী। কিভ, নিপ্রো, খারকিভ-সহ ইউক্রেনের প্রধান শহরগুলিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানো হয় বলে দাবি ইউক্রেনের। গার্ডিয়ানে প্রকাশিত খবর অনুযায়ী, রুশ বাহিনীর আক্রমণে এখনও পর্যন্ত ইউক্রেনে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। অনেকে আটকা পড়ে রয়েছেন ধ্বংসস্তূপের নীচে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের কাজ চলছে।

ইউক্রেনের বিমান বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়া অন্তত ৭৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ৬৫৬টি ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ার লক্ষ্য ছিল কিভ, মধ্য ইউক্রেনের নিপ্রো, পূর্বের পোলতাভা, জাপোরিজিয়া এবং খারকিভ। তবে রুশ হামলা অনেকটাই ঠেকানো সম্ভব হয়েছে বলে দাবি ইউক্রেন সেনার। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৪০টি ক্ষেপণাস্ত্র, ৬০২টি ড্রোন ধ্বংস করেছে বলে তারা জানিয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, কিভে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। তিন শিশু-সহ ৬৩ জন আহত। নিপ্রোয় ছ’জনের মৃত্যুর খবর মিলেছে। বেশ কয়েকটি বহুতল ধ্বংস হয়েছে। সেই ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছেন অনেকে।

কিভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরের একটি ২৪ তলা ভবন ক্ষেপণাস্ত্র হামলায় ধসে পড়ে। এ ছাড়াও, আরও কয়েকটি বহুতল ভেঙে পড়েছে রুশ হামলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোরে দেশের বেশিরভাগ অংশ জুড়ে বিমান হামলার সতর্কতা জারি হয়েছে। কিভের বহু বাসিন্দা মেট্রো স্টেশন এবং অন্যান্য ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন।

রুশ হামলার কারণে ইউক্রেনের রাজধানী কিভের অনেকাংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। সেখানকার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ডিটিইকে সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছে, তাদের কর্মীরা জরুরি পরিস্থিতিতে অবস্থার উন্নতির চেষ্টা করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা