ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন মাদরাসা শিক্ষক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ করে কিশোর পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে সড়কের পাশে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংকিপ্ত ইতিহাস! সাধারণ ও মাদ্রাসা শিক্ষায় অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়া হবে: শিক্ষামন্ত্রী রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিশু পাচার চক্রের পর্দাফাঁস, ৯ লাখ টাকায় ‘যমজ’ সাজিয়ে শিশু বিক্রির অভিযোগ

রশ্মিকা একধাক্কায় পারিশ্রমিক বাড়িয়েছেন প্রায় সাতগুণ!

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৩:২৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৩:২৪:২১ অপরাহ্ন
রশ্মিকা একধাক্কায় পারিশ্রমিক বাড়িয়েছেন প্রায় সাতগুণ! ছবি: সংগৃহীত
দক্ষিণী চলচ্চিত্র জগত থেকে বলিউড— সর্বত্র এখন রশ্মিকা মন্দানার চাহিদা। নায়িকা রশ্মিকাকে নেওয়ার জন্য আগ্রহী পরিচালক-প্রযোজকেরা। কন্নড় সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেছেন অভিনেত্রী রশ্মিকা। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা দ্য রাইজ’ ছবির মাধ্যমে এক অন্য জনপ্রিয়তা পান নায়িকা। ছবিতে অল্লু অর্জুনের বিপরীতে শ্রীভল্লী চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী।

‘পুষ্পা’-র বিপুল সাফল্যের পর রশ্মিকার জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তাঁর পারিশ্রমিকও। অন্দরের খবর, বর্তমানে একটি ছবির জন্য তিনি প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। যা তাঁর অভিনয় জীবনের সর্বোচ্চ পারিশ্রমিক বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

‘পুষ্পা’-র প্রথম পর্বের পর রশ্মিকা একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। শোনা গিয়েছিল, ওই সময় তিনি একটি ছবির জন্য প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন।

এর পর বলিউডে হাতেখড়ি হয় রশ্মিকার। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তাঁর হিন্দি চলচ্চিত্রে অভিষেক ঘটে। এই ছবির মাধ্যমে উত্তর ভারতীয় দর্শকের কাছেও সমান জনপ্রিয়তা লাভ করেন অভিনেত্রী।

বর্তমানে দক্ষিণী ও হিন্দি— উভয় ইন্ডাস্ট্রিতেই ব্যস্ত রশ্মিকা। একের পর এক বড় বাজেটের ছবিতে অভিনয় এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের একজন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শোনা যাচ্ছে, ‘ককটেল ২’ ছবিতে শাহিদ কপূরের পরে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা ছিলেন রশ্মিকা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু

হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু