ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন মাদরাসা শিক্ষক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ করে কিশোর পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে সড়কের পাশে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংকিপ্ত ইতিহাস! সাধারণ ও মাদ্রাসা শিক্ষায় অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়া হবে: শিক্ষামন্ত্রী রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিশু পাচার চক্রের পর্দাফাঁস, ৯ লাখ টাকায় ‘যমজ’ সাজিয়ে শিশু বিক্রির অভিযোগ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান নগরীতে স্বেচ্ছাসেবক দল নেতার ভাড়া বাসায় গুলিবিদ্ধ যুবক, উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক যোগব্যায়াম বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক: ভূমিমন্ত্রী তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

অস্ট্রেলিয়া সিরিজের আগে তামিম-হৃদয়ের ব্যাটে সেঞ্চুরি

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৩:১৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৩:১৫:৪৮ অপরাহ্ন
অস্ট্রেলিয়া সিরিজের আগে তামিম-হৃদয়ের ব্যাটে সেঞ্চুরি ছবি: সংগৃহীত
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ব্যাট হাতে দারুণ প্রস্তুতির বার্তা দিয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার তাওহীদ হৃদয় ও তানজিদ হাসান তামিম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগে ঈদের বিরতির পর মাঠে নেমেই দুজনই তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি।

আগামী ৫ জুন তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। ৯ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে। সিরিজের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ডিপিএলে ব্যস্ত রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

মঙ্গলবার (২ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মোহামেডানের হয়ে অধিনায়ক তাওহীদ হৃদয় খেলেন ১০১ রানের দুর্দান্ত ইনিংস। ১০৬ বলের ইনিংসে তিনি মারেন ৬টি চার ও ৪টি ছক্কা। তার সেঞ্চুরির সঙ্গে এনামুল হক বিজয়ের ৭১ এবং আফিফ হোসেন ধ্রুবর ৭০ রানে ভর করে মোহামেডান ৫ উইকেটে তোলে ৩৩৯ রান। শেষ দিকে ইয়াসির আলী চৌধুরী ১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ১টি চার ও ৪টি ছক্কা।

অন্যদিকে পিকেএসপির ২ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার তানজিদ হাসান তামিম। ৯৩ বলে ১৩টি চার ও ৫টি ছক্কায় ১১৯ রান করেন তিনি। একই ম্যাচে শতক হাঁকান শাহাদাত হোসেন দিপুও। তার ব্যাট থেকে আসে ১০৫ রান। দুই সেঞ্চুরির সুবাদে প্রাইম ব্যাংক ৫ উইকেটে সংগ্রহ করে ৩৬৯ রান।

দিনের আরেক সেঞ্চুরিয়ান আবাহনী লিমিটেডের মাহিদুল ইসলাম অঙ্কন। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯৫ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১০২ রান করেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে আবাহনী ৫ উইকেটে ৩১৫ রান তোলে।

এদিকে সিটি ক্লাবের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলেন আব্দুল্লাহ আল মামুন। ১৪৫ বলে ১২টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ১৫১ রান করেন তিনি। তার ইনিংসে ভর করে সিটি ক্লাব ৬ উইকেটে ৩২৬ রান সংগ্রহ করে। তবে ইনিংসটি ছিল ব্যতিক্রমধর্মী। তার ১৫১ রানের মধ্যে ১২০ রানই আসে বাউন্ডারি থেকে, আর বাকি ৩১ রান করতে খেলতে হয়েছে ১২১ বল।

অস্ট্রেলিয়া সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটারদের এমন ব্যাটিং পারফরম্যান্স নিঃসন্দেহে স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকে। বিশেষ করে হৃদয় ও তানজিদের সেঞ্চুরি বাংলাদেশের ব্যাটিং বিভাগে আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু

হাম সংক্রমণ ঠেকাতে ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, রাজশাহীতে লক্ষ্যমাত্রা ২৭ লাখ শিশু