ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ গলায় কাঁচি ধরে শিশুকে ধর্ষণের পর ভিডিওধারণ রাসিক প্রশাসকের সাথে রাজশাহী ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চাঁদপুরে টিউবওয়েলে চাপ ছাড়াই উঠছে পানি, জ্বলছে আগুন ৯৯৯ নম্বরে ফোনকল, ডাকাতির ৩১ গরুসহ ট্রাক উদ্ধার থানা ভবন ভাঙতে গিয়ে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ আর্জেন্টিনার খেলা দেখে কুড়াল নিয়ে শিক্ষা কর্মকর্তার রুমে প্রধান শিক্ষক, অতঃপর...

নোয়াখালীতে বর্গাচাষীর ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৩:০৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৩:০৫:২৭ অপরাহ্ন
নোয়াখালীতে বর্গাচাষীর ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬ নোয়াখালীতে বর্গাচাষীর ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ, গর্ভবতী নারীসহ আহত ৬
নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক বর্গাচাষীর বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গর্ভবতী নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ স্থানীয় সাবেক এক ইউপি সদস্যসহ বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মীরা এ হামলার সাথে জড়িত।  

মঙ্গলবার (২ জুন) দুপুরের দিকে ভুক্তভোগী মিতুল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, গত রোববার ৩১ মে বিকেলে এওজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন বর্গাচাষী জাহাঙ্গীর আলম (৫৫), তার গর্ভবতী মেয়ে শারমিন আক্তার (২৭), মেয়ের জামাই মো. রুবেল (২৯) এবং জমির মালিক তৈইমুর রহমান ওরফে মুকুল (৩৯)। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বর্গা চাষীর স্ত্রী রোকেয়া বেগম অভিযোগ করেন, বিকেল চারটার দিকে সাবেক ইউপি সদস্য ছায়েদুল হক, আলমগীর হোসেন ও আলাউদ্দিনের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জনের একটি দল লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তিনটি বসতঘরে ভাঙচুর চালিয়ে টিনের বেড়া কেটে ফেলে বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

তার দাবি, হামলাকারীরা একটি ঘরে আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দেয় এবং আরেকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত করে। হামলার সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা দুই বছরের এক শিশুকে তোষকসহ পাশের ডোবায় ছুড়ে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করেন। একই সময় পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

জমির মালিক নাইমুর রহমান ওরফে মিতুল অভিযোগ করে বলেন, এওজবালিয়া মৌজার দিয়ারা ৬৯ খতিয়ানের ৪৮৮৫ দাগ এবং হাল ২৪১৫ খতিয়ানের ৭৬০৪ এবং ৭৬০৫ দাগের ভূমির কয়েকটি দাগভুক্ত জমির বৈধ মালিক ও দখলদার তারা। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজেদের জমিতে ভেকু মেশিন দিয়ে আড়া কান্দি নির্মাণের কাজ চলাকালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত আওয়ামীলীগ সমর্থক সাবেক ইউপি সদস্য ছায়েদুল হকের নেতৃত্বে কামাল উদ্দিন, পারভেজ আলম, আলমগীর, সোলেমান, সবুজ মিয়া ও লিটনসহ ৩৫ থেকে ৪০ জনের একটি দল সেখানে হামলা চালায়।

তার অভিযোগ, হামলাকারীরা তিনটি ঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি একটি ঘর সম্পূর্ণ এবং আরেকটি ঘর আংশিক পুড়িয়ে দেয়। এছাড়া গরুর খামার থেকে তিনটি গরু, ১৬ বস্তা সয়াবিনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটরেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ছায়েদুল হক বলেন, সংশ্লিষ্ট জমিতে মিতুলদের কোনো মালিকানা নেই। জমি বিক্রির পরও তারা মালিকানা দাবি করছেন। বরং তারাই প্রতিপক্ষের বাড়ি ও লোকজনের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রী রাম চন্দ্র ভট্রাচার্য বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী বাদী হয়ে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা

চন্দ্রিমা থানায় যুবতীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ও প্রতারণার অভিযোগে পর্ণোগ্রাফি আইনে মামলা