ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাণীনগরে মরিচের গুড়া ছিটিয়ে ও পেটে ছুরিকাঘাত করে ছিনতাই

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০৩:০৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০৩:০৩:২৯ অপরাহ্ন
রাণীনগরে মরিচের গুড়া ছিটিয়ে ও পেটে ছুরিকাঘাত করে ছিনতাই ফাইল ফটো
নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ী ফেরার পথে দুই যুবকের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আব্দুল খালেক মন্ডল নামে এক যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা উপজেলার খাগড়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে আব্দুল খালেক মন্ডল (৪০) ও একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে সাহাবুল হোসেন (৩২)। ঘটনাটি ঘটেছে রোববার রাত অনুমান সাড়ে ১২টা নাগাদ আবাদপুকুর-রাণীনগর আঞ্চলিক মহা সড়কের খলিশাকুড়ি মোড় নামক ব্রীজ এলাকায়।

সাহাবুল হোসেন মোবাইল ফোনে জানান, রোববার রাতে আব্দুল খালেকের মোটরসাইকেল যোগে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখান থেকে রাত অনুমান সাড়ে ১২টা নাগাদ বাড়ী ফেরার সময় আবাদপুকুর-রাণীনগর আঞ্চলিক মহা সড়কের করজগ্রাম পার হয়ে খলিশাকুড়ির মোড় এলাকায় ব্রীজের নিকট পৌছলে প্রস্রাব করার জন্য মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গাড়ীর সামনে আসে। এসময় আমাদের দুইজনের চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে পকেট থেকে প্রায় ১১হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ধস্তা-ধস্তির এক পর্যায়ে খালেকের পেটে একাধীকবার ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এসময় খালেককে রক্ষা করতে গিয়ে আমিও হাতে ছুরিকাঘাাতের শিকার হই এবং আমাকে লাঠিপেটা করা হয়। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খালেকের কিছুটা নাড়ি-ভুরি বের হয়ে যায়। এসময় পূর্ব দিক থেকে একটি গাড়ী আসলে গাড়ীর আলো দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় খালেককে উদ্ধার করে কোন রকমে মোটরসাইকেল তুলে নিয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে ৬/৭জন ছিল। আমার কাছে থাকা ১১হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। কিন্তু খালেক মন্ডলের জ্ঞান না ফেরায় তার কাছ থেকে কোন টাকা নিয়েছে কিনা জানা যায়নি। এছাড়া আদৌ তারা ছিনতাইকারী ছিল নাকি পূর্ব শত্রুতার জে¦র ধরে এই হামলা করেছে তা এখনো স্পস্ট করে বলা যাচ্ছেনা বলে জানান সাহাবুল হোসেন।  

রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার জানান, আহতরা চিকিৎসাধীন থাকায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনাটি সুষ্ঠুভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান