ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় তোপের মুখে নেতানিয়াহু

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০২:৫৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০২:৫৯:২০ অপরাহ্ন
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় তোপের মুখে নেতানিয়াহু ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক লেবাননে আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা এবং বৈরুতের দক্ষিণ উপশহরের পরিকল্পিত বিমান হামলা বাতিলের খবরের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ঝাঁপিয়ে পড়েছেন দেশের বিরোধী দলীয় নেতারা।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং বৈরুতে হামলা বন্ধে ট্রাম্পের অনুরোধ নেতানিয়াহু মেনে নেওয়ার পর তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা শুরু করেছেন।

ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ইসরায়েল এখন ‘সম্পূর্ণ অভিভাবকত্বে থাকা একটি দেশে’ পরিণত হয়েছে। এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুরোপুরি ট্রাম্পের শর্ত ও চাপের কাছে নতি স্বীকার করেছেন।

অন্যদিকে দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল ‘ইসরায়েল বেইতেনু’র প্রধান আবিগডোর লিবারম্যান প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে তাঁকে একজন ‘পুতুল’ হিসেবে আখ্যায়িত করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইসরায়েল হাইয়ম’ এর প্রতিবেদনে বলা হয়েছে, লিবারম্যান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন যে নেতানিয়াহু ‘কোনো প্রধানমন্ত্রীই নন’।

এই তীব্র রাজনৈতিক আক্রমণের মূল কারণ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি অনুরোধে সাড়া দিয়ে বৈরুতে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করা এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিতে নেতানিয়াহুর আকস্মিক সম্মতি প্রদান। ইসরায়েলের বিরোধী দলগুলো একে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ পরিপন্থী হিসেবে দেখছে। সূত্র: মিডল ইস্ট আই

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা