ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু

গোলাম মোর্শেদের কথায় জেনস সুমনের নতুন গান ‘একটা খবর দিচ্ছি’

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১০:২৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১০:২৯:১২ অপরাহ্ন
গোলাম মোর্শেদের কথায় জেনস সুমনের নতুন গান ‘একটা খবর দিচ্ছি’ গোলাম মোর্শেদের কথায় জেনস সুমনের নতুন গান ‘একটা খবর দিচ্ছি’
দীর্ঘদিন পর সংগীতভূবনে ফিরেছেন নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন। নিয়মিত কাজ করে যাচ্ছেন মৌলিক গানের। প্রথাগত ধারার বাইরের এই শিল্পী খুব কম গান করেন। তবে যে গানই করেন না কেন, তাতে উঠে আসে জীবনের পরতে পরতে লুকিয়ে থাকা অপ্রকাশিত কথা, যা শ্রোতাদের মনের কথার সাথে মিলে যায়। এ কারণে, শ্রোতারা সহজে তার গানের সাথে মিশে যেতে পারেন। তারা একাত্ম হয়ে পড়েন। 

সম্প্রতি জেনস সুমনের গাওয়া নতুন গান মুক্তি পেয়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘গান জানালা’র ইউটিউব চ্যানেলে। রোমান্টিক ঘরানার গানটির শিরোনাম ‘একটা খবর দিচ্ছি’। গানটি লিখেছেন দেশের স্বনামধন্য গীতিকবি গোলাম মোর্শেদ। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শহীদ মাহমুদ। গানটির ভিডিও এবং সম্পাদনা করেছেন আশিক মাহমুদ।

গানটি প্রকাশিত হওয়ার পর শ্রোতারা গানটি ব্যাপকভাবে গ্রহণ করেছেন। তারা প্রশংসা করছেন। জেনস সুমন বলেন, ‘শ্রোতাদের ভালবাসাই আমাকে গায়ক হিসেবে তৈরি করেছে। আমি কম গান করব, তবে সেই গান যাতে শ্রোতাদের মনে গেঁথে থাকে এই নীতি নিয়ে চলি। শ্রোতাদের মনের তৃপ্তি মেটানোই আমার দায়িত্ব। এ দায়িত্ব নিয়েই গান করি এবং করে যাব।’

গীতিকবি গোলাম মোর্শেদ বলেন, ‘গানটি শহীদ মাহমুদ ভালো সুর করেছে। আমার মন ভরে গেছে। আমার মনে হচ্ছে এই গানটা মানুষ শুনবে। কেননা সুমনের  আবেগ এবং আগুন মেশানো গলায় গাওয়া এই গান ভাল লাগার জোয়ারে ভাসাবে শ্রোতাদেরকে, এটা বলতে পারি।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক