ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

নানার বাড়িতে বেড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০২:২৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০২:২৯:৫২ অপরাহ্ন
নানার বাড়িতে বেড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতে ওই শিশুর নানি বাদী হয়ে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বিষয় নিশ্চিত করেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। সম্প্রতি ঈদকে ঘিরে পরিবারের সঙ্গে সে একই উপজেলার আরেকটি গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সোমবার দুপুরে প্রতিবেশী মামুন হোসেন শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। বিষয়টি জানার পর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী শিশুর পরিবার, স্বজন এবং এলাকাবাসী।

ওসি লিটন দেওয়ান বলেন, ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত মামুন হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক