ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নতুন ওসিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​রাজশাহীর পুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ চারঘাটে জেলা ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীর দুর্গাপুরের সাবেক চেয়ারম্যান ও মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা হাত-পা টিপতে বলে শিশুকে বলৎকার মাদরাসার পরিচালকের সোনালি আঁশের সোনালি ব্যাগ: পাটের হাত ধরেই কি বিদায় নেবে পলিথিন? জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধানে সরকার, ৫ অঞ্চলকে গুরুত্ব: বাণিজ্যমন্ত্রী জামায়াতের সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় নদীতে ঝাঁপ প্রেমিকার নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

বিশ্বকাপে ইরানের ২৬ সদস্যের দল ঘোষণা

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০২:০৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০২:০৬:১৬ অপরাহ্ন
বিশ্বকাপে ইরানের ২৬ সদস্যের দল ঘোষণা ফাইল ফটো
নানা কারণেই আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা, তবে সময়ের সঙ্গে সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে। ২৬ সদস্যের দলও ঘোষণা করেছে ইরান ফুটবল ফেডারেশন।

ইরানের বিশ্বকাপ গ্রুপ পর্বের তিনটা ম্যাচই যুক্তরাষ্ট্রে, যেখানে ইরানজুড়ে হামলা করে বসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তার ওপর ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়েও অন্যতম ভেন্যু কানাডায় প্রবেশের অনুমতি পাননি ইরানের ফুটবল ফেডারেশন সভাপতি। তাই তো মূলত বিশ্বকাপে দেশটির অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

তবে সময়ের সঙ্গে সেই শঙ্কা অনেকটাই দূর হয়েছে। বিশ্বকাপ খেলার জন্য ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছে ইরান, তুরস্কে গিয়ে দুটো প্রস্তুতি ম্যাচও খেলে এসেছে। এছাড়া, বেস ক্যাম্পও করেছে। যদিও ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও ঘাটি গেড়েছে মেক্সিকোতে। সেখানে অনুশীলনও করছে দেশটির ফটবলাররা।

ইরানের ২৬ সদস্যের যে দল ঘোষণা করেছে, তাতে গোলপোস্ট সামলানোর দায়িত্বে আছেন আলিরেজা বেইরানভান্দ, হোসেন হোসেইনিরা। রক্ষণভাগে অভিজ্ঞ এহসান হাজসাফি, হোসেন কানানি, শোকা খলিলজাদেহ। মিডফিল্ডে আলিরেজা জাহানবাখশ, সামান ঘোদ্দোস, সাঈদ ইজাতোলাহি ও মেহেদি ঘায়েদিরা। আর আক্রমণভাগে মেহেদি তারেমির সঙ্গে আছেন আলী আলিপুর, আমির হোসেন, ডেনিস দারগাহি।

বিশ্বকাপে বাছাইপর্বে দুর্দান্ত ছিল ইরান। ১০ ম্যাচে ৭ জয়ে গ্রুপ সেরা হয়েছিল দলটা। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন দলের তারকা স্ট্রাইকার মেহেদি তারেমি। অলিম্পিয়াকোসের হয়ে দারুণ ফর্মে থাকা ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ১৫ ম্যাচে করেছেন ১০ গোল। নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া তারেমি এবারও ইরানের আক্রমণভাগের প্রধান ভরসা।

বিশ্বকাপে ছয়বার অংশ নিলেও কখনও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি ইরান। এবার ইতিহাস গড়তে তাদের পেরোতে হবে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের বাধা। আর সেটা করতে পারলে বিশ্বকাপ মঞ্চে নিজেদের সেরা সাফল্যের নতুন অধ্যায় লিখবে মধ্যপ্রাচ্যের এই ফুটবল শক্তি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার

নগরীর শাহমখদুমে সন্ত্রাসবিরোধী মামলায় আরও দুই আসামি গ্রেফতার