ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

জয়ার ‘সায়রা আলি’ লুক, নেটমাধ্যমে ঝড়

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১০:২৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১০:২৫:৩৪ অপরাহ্ন
জয়ার ‘সায়রা আলি’ লুক, নেটমাধ্যমে ঝড় জয়ার ‘সায়রা আলি’ লুক, নেটমাধ্যমে ঝড়
দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়, সৌন্দর্য কিংবা ফ্যাশন সেন্স নিয়ে যে তিনি অনন্য, তা বারবার প্রমাণ করেছেন। গেল ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে আলোচনায় রয়েছেন অভিনেত্রী। মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এই সিনেমায় ‘সায়রা আলি’ নামের এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন জয়া, যা নিয়ে দর্শকদের মাঝে চলছে বেশ আলোচনা।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সায়রা আলি’ লুকে ফটোশুটের কিছু ছবি ভাগ করে নিয়েছেন জয়া আহসান। শুক্রবার (২০ জুন) দুপুরে একগুচ্ছ ছবি ভাগ করে নেন অভিনেত্রী। তাতে দেখা যায়, কখনো স্লিভলেস টপ আবার কখনো ওপেন জ্যাকেট- সঙ্গে আইডি কার্ড ঝোলানো অবস্থায় সেই পর্দার সায়রা আলি।

বলা বাহুল্য, অভিনয়ের পাশাপাশি জয়ার এই লুকও চমকে দিয়েছে দর্শকদের। বয়স ৫০ পেরিয়ে গেলেও অন্যান্য অভিনেত্রীদের তুলনায় সাফল্যের আলো ছড়াচ্ছেন জয়া, আর তা যেন বোঝা গেল সায়রা আলি-কে দেখেই। যারা এই সিনেমায় জয়াকে দেখেননি, তারা নতুন করে জয়াকে এভাবে দেখে একরকম চমকেই গেলেন!

জয়ার সেই পোস্টের মন্তব্যঘরে নানা মন্তব্য করতে দেখা যায় তার অনুরাগীদের। একজন লিখেছেন, ‘৫২ বছর বয়সে এমন লুক, অবিশ্বাস্য!’ আরেকজন লিখেছেন, ‘দিন দিন জয়ার বয়স কমছে, যেন ২৪ বছরের তরুণী।’ তবে অধিকাংশই তার সাহসী লুক ও ফিটনেসের প্রশংসা করেছেন।

‘তাণ্ডব’ সিনেমার গল্পে জয়া আহসানের চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবির গল্পে, সন্ত্রাসী হামলার ঘটনায় জিম্মি দশা থেকে মুক্তির জন্য যে চারজনকে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়, তাদের একজন ছিলেন সায়রা আলি।

শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলাতেও সমান জনপ্রিয় জয়া আহসান। বর্তমানে কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি ‘ডিয়ার মা’। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক