ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানার বাড়িতে বেড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত  ৯০ দিনে ৯টি নিয়ম! তাতেই কমবে সুগার চট্টগ্রামে পিকআপচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাবা-ছেলে নিহত কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময় বিশ্বকাপে ইরানের ২৬ সদস্যের দল ঘোষণা রুশ সেনাদের কাছে ৩০ বাংলাদেশিকে ‘বিক্রি’, এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা ‘আমার রক্তে আছে দেশসেবা’, রাজনীতিতে যোগ দিচ্ছেন ভূমি পেডনেকর আপনি একটা বদ্ধ উন্মাদ! আমি না থাকলে তো জেলে যেতে হত আপনাকে! নেতানিয়াহুর উপরে ‘ক্রুদ্ধ’ ট্রাম্প ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৪ নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: মামলা দায়ের, গ্রেপ্তার ১ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৫ আরও এক প্রণালীকে হরমুজের মতো নিয়ন্ত্রণ করা হবে! এ বার নতুন করে হুঁশিয়ারি দিল ইরান প্রেন্ডারগাস্টের অলরাউন্ড নৈপুণ্যে উইন্ডিজকে প্রথমবার হারাল আয়ারল্যান্ড স্বপ্নাকে বারবার বললাম, বইন দরজাটা খোল কিন্তু খোলে নাই শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ, মুক্তবুদ্ধি ও মননের ঐতিহ্য নিয়ে নওগাঁয় একক বক্তৃতা রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর পর্দা উন্মোচন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ চীনকে ঠেকাতে রোবট কুকুর নামাচ্ছে তাইওয়ান দারুসায় দুদিনব্যাপী ঈদ উৎসব ও গ্রাম্য মেলা সম্পন্ন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলনমেলা

শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ, মুক্তবুদ্ধি ও মননের ঐতিহ্য নিয়ে নওগাঁয় একক বক্তৃতা

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০১:২৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০১:২৩:০৯ অপরাহ্ন
শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ, মুক্তবুদ্ধি ও মননের ঐতিহ্য নিয়ে নওগাঁয় একক বক্তৃতা শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ, মুক্তবুদ্ধি ও মননের ঐতিহ্য নিয়ে নওগাঁয় একক বক্তৃতা
বাংলার সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার অন্যতম পথিকৃৎ মুসলিম সাহিত্য সমাজের শতবর্ষ স্মরণে নওগাঁয় একক বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) বিকেল ৫টায় শহরের আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে একুশে পরিষদ নওগাঁ।

অনুষ্ঠানে একক বক্তা হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত প্রাবন্ধিক, গবেষক ও অধ্যাপক মোরশেদ শফিউল হাসান। তিনি বলেন, মুসলিম সাহিত্য সমাজ কেবল একটি সাহিত্য সংগঠন ছিল না। এটি ছিল বাঙালি মুসলমানের মুক্তচিন্তা, যুক্তিবাদ ও আধুনিক মননের জাগরণের এক ঐতিহাসিক আন্দোলন। শত বছর পরও সংগঠনটির আদর্শ সমাজকে আলোকিত করছে এবং নতুন প্রজন্মকে জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধের পথে অনুপ্রাণিত করছে।

তিনি আরও বলেন, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে সাহিত্য-সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে হবে। একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষা, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাতির বুদ্ধিবৃত্তিক বিকাশে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট বিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোস্তফা আল মাহমুদ রাসেল, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মামুনুর রহমান রিপনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, আইনজীবী, লেখক, সাহিত্যিক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা মুসলিম সাহিত্য সমাজের গৌরবোজ্জ্বল ইতিহাস ও বাঙালি মুসলমানের বুদ্ধিবৃত্তিক বিকাশে এর অনন্য অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সাহিত্য ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মুক্তচিন্তার চর্চা বিস্তারের আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৫

নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৫