ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

চীনকে ঠেকাতে রোবট কুকুর নামাচ্ছে তাইওয়ান

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ০১:১৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০১:১৫:০৮ অপরাহ্ন
চীনকে ঠেকাতে রোবট কুকুর নামাচ্ছে তাইওয়ান ছবি: সংগৃহীত
তাইওয়ানের সামরিক বাহিনীর শীর্ষ অস্ত্র উন্নয়ন প্রতিষ্ঠান মঙ্গলবার (২ জুন) তিন ধরনের রোবটিক টহল কুকুর প্রদর্শন করেছে, যা ভবিষ্যতে দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের নিয়ন্ত্রিত দ্বীপগুলোতে মোতায়েন করা হতে পারে।

বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করলেও দ্বীপটি গণতান্ত্রিকভাবে শাসিত। চীনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান তার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করছে। এ ক্ষেত্রে ড্রোন ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যতম অগ্রাধিকার।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রদর্শনীতে সামরিক মালিকানাধীন ন্যাশনাল চুং-শান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘ঘোস্ট রোবোটিকস’-এর তৈরি চার পা বিশিষ্ট তিনটি রোবট কুকুর প্রদর্শন করে। প্রতিষ্ঠানটি মার্কিন সামরিক বাহিনীর জন্যও এ ধরনের রোবট সরবরাহ করে থাকে।

রোবটগুলোর পিঠে তাইওয়ানের নিজস্ব প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং অস্ত্রসজ্জিত সংস্করণ। অস্ত্রসজ্জিত সংস্করণটির পিঠে একটি বন্দুকও স্থাপন করা হয়েছে।

ইনস্টিটিউটের ক্ষেপণাস্ত্র ও রকেট সিস্টেম গবেষণা বিভাগের উপপ্রধান জেন কুও-কুয়াং বলেন, সামরিক বাহিনী এ ধরনের সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অর্ডার দেয়নি।

তিনি বলেন, 'মেরিন বাহিনীর মতে, সৈকত ও উপকূলীয় এলাকায়, এমনকি নানশা ও দংশা দ্বীপপুঞ্জে উপকূলরক্ষী বাহিনীর টহল ও পরিদর্শন কার্যক্রমে এ ধরনের প্রযুক্তির জরুরি প্রয়োজন রয়েছে।'

নানশা বলতে স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং দংশা বলতে প্রাটাস দ্বীপপুঞ্জকে বোঝানো হয়েছে, যা দক্ষিণ চীন সাগরে অবস্থিত।

তাইওয়ান স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে অবস্থিত সবচেয়ে বড় দ্বীপ ‘ইতু আবা’ নিয়ন্ত্রণ করে। এছাড়া পুরো প্রাটাস দ্বীপপুঞ্জও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ এসব দ্বীপের নিরাপত্তার দায়িত্ব উপকূলরক্ষী বাহিনীর ওপর ন্যস্ত। সেখানে কোনো স্থায়ী বেসামরিক জনসংখ্যা নেই; কেবল উপকূলরক্ষী সদস্যরা অবস্থান করেন।

চীন ও তাইওয়ান উভয়ই দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ অংশের ওপর নিজেদের দাবি জানিয়ে আসছে। তবে চীনা বাহিনী সাধারণত ইতু আবা দ্বীপকে ঘিরে তেমন কোনো পদক্ষেপ নেয় না। তবে তাইওয়ানের অভিযোগ, সাম্প্রতিক সময়ে প্রাটাস দ্বীপপুঞ্জের আশপাশে চীনা উপকূলরক্ষী জাহাজের টহল এবং ড্রোন তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ