ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন- এমপি মোস্তাফিজুর রহমান

  • আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০৬:২৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৬:২৪:১৭ অপরাহ্ন
শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন- এমপি মোস্তাফিজুর রহমান এমপি মোস্তাফিজুর রহমান
'শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। শিক্ষা প্রদানের পাশাপাশি দেশ ও সমাজের অগ্রগতিতে শিক্ষকদের সহযোগিতা একান্ত প্রয়োজন-শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে এমন মন্তব্য করেছেন নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

নওগাঁর নিয়ামতপুরে সোমবার  (১জুন) সকাল ১১টায় নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। 
নিয়ামতপুর উপজেলা মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতি  এই সংবর্ধনার আয়োজন করে। 

তিনি আরও বলেন, 'ইদানীং  আমরা লক্ষ্য করেছি অন্যায়-অবিচার হতে মানুষ দূরে থাকতে পারছে না। এটা সমাজকে খারাপ বার্তা দিচ্ছে। সম্প্রতি উপজেলার বাহাদুরপুর গ্রামে ও গাজীপুরে নৃশংস দুটি ঘটনা ঘটে গেছে। শিক্ষা-দীক্ষা, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধ উন্নয়নে শিক্ষকদের জোরালো ভূমিকা থাকতে হবে।'

এছাড়াও তিনি বলেন, 'নিয়ামতপুর উপজেলার মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহী করতে আগামী দিনে সংবর্ধনার ব্যবস্থা করা হবে।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা  মাদ্রাসা শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি ও বালাতৈড় দাখিল মাদ্রাসার সুপার এমএম মোস্তফা কামাল।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  শফিউল্লাহ সোনার, নিয়ামতপুর থানার  দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  এমদাদুল হক, নিয়ামতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহা. তৈয়বুর রহমান, বটতলী মাদ্রাসার সুপার শাহজাহান আলী, চৌরাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নিয়ামত উল্লাহ্, গাংগইল- মহাভার দাখিল মাদ্রাসার সুপার মো. নওশাদ আলী। এছাড়াও উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বুধুরিয়া ডাঙ্গাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মমতাজ হোসেন। সঞ্চালনা করেন নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রভাষক ও আমকুড়া দাখিল মাদ্রাসার সুপার মো. জিয়াউর রহমান। 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন শিক্ষক ও কর্মচারী সমিতির নেতারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর