ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাসিরনগরে প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নওগাঁয় নাকে চেতনানাশক স্প্রে করে মুহূর্তেই স্মৃতিভ্রম, অতঃপর... সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ  সন্তানের বাধায় দুইবার খুঁড়তে হলো বাবার কবর মসজিদের ভেতরে শিশু ধর্ষণ, ইমামকে হাতেনাতে ধরে জুতার মালা ও গণপিটুনি গাজায় ফের ইজরায়েলি হামলায় শিশু-সংবাদকর্মী-সহ নিহত ৯ সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকূফ ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা, প্রথিতযশা সাংবাদিক ও জননেতা সৈয়দ মেরাজুল হোসেনের চিরবিদায় রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের ঠাকুরগাঁওয়ে খাল খনন প্রকল্প পরিদর্শন বিক্রয় উৎকর্ষতায় এস এ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীদের সম্মাননা কারাগারে থেকেও প্রভাব বিস্তারের অভিযোগ সাবেক কাউন্সিলর পল্টুর বিরুদ্ধে রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ সিংড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বাগমারায় কৃষিজমিতে দুই বছরে বেড়েছে ১ হাজার ৭৮৯টি পুকুর, চলছে মাটি বাণিজ্যে ​চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

আইপিএলে সুরিয়াভানশির নতুন ইতিহাস, একাই জিতলেন ৫ পুরস্কার

  • আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০২:৪৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০২:৪৬:৪৬ অপরাহ্ন
আইপিএলে সুরিয়াভানশির নতুন ইতিহাস, একাই জিতলেন ৫ পুরস্কার ছবি: সংগৃহীত
আক্ষেপটা করতেই পারেন ভৈভাব সুরিয়াভানশি। দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পরও আইপিএল শিরোপা জয়ের স্বাদ পাননি। তাঁর দল রাজস্থান রয়্যালস বাদ পড়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

তবে দলগত শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত অর্জনে ষোলোকলা পূর্ণ করেছেন ১৫ বছর বয়সী এ বিস্ময় বালক। ইতিহাস গড়ে একাই জিতেছেন পাঁচটি পুরস্কার।

টুর্নামেন্টের সর্বোচ্চ (৭৭৬) রানের পুরস্কার, ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের জন্য সুপার স্ট্রাইকার অব দ্য সিজন, টুর্নামেন্টে সর্বোচ্চ ৭২ ছক্কার জন্য সুপার সিক্সেস অব দ্য সিজন পুরস্কার তো জিতেছেনই। সেই সঙ্গে জিতেছেন টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) ও উদীয়মান সেরা খেলোয়াড়ের (বেস্ট ইমার্জিং প্লেয়ার) পুরস্কার। সুরিয়াভানশি-ই প্রথম ক্রিকেটার, যিনি আইপিএলের এক মৌসুমে এমভিপি ও উদীয়মান খেলোয়াড়- দুটি পুরস্কারই জিতেছেন।

এবারের আইপিএলে হইচই ফেলে দেওয়া সুরিয়াভানশি সবমিলিয়ে ১৬ ইনিংস ব্যাটিং করেছেন। তাতে ১ সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিতে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করেছেন। স্ট্রাইকরেট চোখ কপালে তোলার মতো- ২৩৭.৩০। যে ৫টি ফিফটি করেছেন, তার তিনবারই আউট হয়েছেন ৯০ পেরিয়ে যাওয়ার পর!

আইপিএলে এবার ছক্কার নতুন রেকর্ড গড়েছেন সুরিয়াভানশি। এর আগে আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ক্রিস গেইলের (৫৯)। সেই রেকর্ড অতীত বানিয়েছেন ১৫ বছর বয়সী সুরিয়াভানশি।

গতকাল ফাইনালের পর পুরস্কার নিতে গিয়ে সুরিয়াভানশি বলেছেন, ‘ভালো লাগছে, যদিও সাক্ষাৎকার দিতে হচ্ছে বলে কিছুটা চাপও আছে। এটা গর্বের মুহূর্ত। আগামী মৌসুমেও ভালো করার চেষ্টা করব। আমি নিজের খেলায় বিশ্বাস রাখি। বল যদি মারার মতো জায়গায় থাকে, তাহলে পুরো শক্তি দিয়েই মারার চেষ্টা করি।’

দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পর শুধু পুরস্কারই নয়, বেশ কিছু শিক্ষাও পেয়েছেন বলে জানিয়েছেন সুরিয়াভানশি, ‘চাপের মধ্যে কীভাবে খেলতে হয়, প্রতিটি ম্যাচে কীভাবে নিজেকে বদলাতে হয়—এসব শিখেছি। সব ম্যাচ একইভাবে খেলা যায় না। ম্যাচের পরিস্থিতি বুঝে এবং দলের প্রয়োজন অনুযায়ী খেলতে হয়। এটাই এই মৌসুম থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা।’

সুরিয়াভানশি নিজেও জানেন, তাঁর ক্যারিয়ারের সবে শুরু। ক্যারিয়ার দীর্ঘ করতে হলে চোট এড়িয়ে চলতে হবে। এ প্রসঙ্গে ১৫ বছর বয়সী এ বিস্ময়বালক বলেছেন, ‘এ দিকেও (ফিটনেস) আমার মনোযোগ আছে। দীর্ঘ সময় খেলতে হলে চোট এড়িয়ে চলতে হবে। এজন্য ফিটনেস নিয়ে আরও কাজ করতে হবে এবং বেশি মনোযোগ দিতে হবে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম