ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

নিঃশব্দে ৭০টি জাহাজকে হরমুজ পার করিয়েছে মার্কিন বাহিনী, টেরও পায়নি ইরান!

  • আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০২:৩৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০২:৩৮:৪৭ অপরাহ্ন
নিঃশব্দে ৭০টি জাহাজকে হরমুজ পার করিয়েছে মার্কিন বাহিনী, টেরও পায়নি ইরান! ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালীর কাছে নিঃশব্দে কাজ করে চলেছে আমেরিকার সেনাবাহিনী। ওই জলপথ দিয়ে ইরানের নজর এড়িয়ে গত তিন সপ্তাহে প্রায় ৭০টি জাহাজ তারা পার করিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইম্‌স সেন্ট্রাল কমান্ডের কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে। কী ভাবে এই কাজ সম্ভব হচ্ছে, তার ইঙ্গিতও মিলেছে।

ইরানের উপকূলের কাছে হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বের বহু বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে এই জলপথে যাতায়াতে ব্যাঘাত ঘটছে। হরমুজ প্রণালী দীর্ঘ সময় প্রায় বন্ধ করে রেখেছিল ইরান। সেখান দিয়ে কোনও জাহাজকে যেতে দেওয়া হচ্ছিল না। জলে পেতে রাখা হয়েছিল মাইন। পরে শর্তসাপেক্ষে নির্দিষ্ট কয়েকটি দেশকে জাহাজ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু তাতেও বাধা আসছে বলে অভিযোগ। কোনও কোনও রিপোর্টে দাবি, হরমুজ দিয়ে জাহাজ চলাচলের উপর ইরান শুল্ক আরোপ করেছে। এই পরিস্থিতিতে হরমুজে ইরান থেকে বা ইরানের উদ্দেশে যাতায়াতকারী জাহাজগুলির বিরুদ্ধে অবরোধ চালাচ্ছে মার্কিন সেনা।

নিউ ইয়র্ক টাইম্‌সের রিপোর্টে দাবি, পারস্য উপসাগর থেকে হরমুজে প্রবেশ এবং হরমুজ থেকে পারস্য উপসাগরে বেরিয়ে যাওয়ার জন্য মার্কিন বাহিনীর সাহায্য নিয়েছে অন্তত ৭০টি জাহাজ। এদের মধ্যে অধিকাংশই হরমুজ পার হওয়ার সময় ‘ট্রান্সপন্ডার’ বন্ধ করে রেখেছিল। ‘ট্রান্সপন্ডার’ হল ট্রান্সমিটার এবং রেসপন্ডারের সংমিশ্রনে তৈরি এমন একটি বৈদ্যুতিন যন্ত্র, যা স্বয়ংক্রিয় ভাবে নির্দিষ্ট সঙ্কেত গ্রহণ করে এবং তার জবাবে তাৎক্ষণিক সঙ্কেত পাঠিয়ে দেয়। ‘ট্রান্সপন্ডার’ বন্ধ থাকায় ইরানের বাহিনী হরমুজে জাহাজগুলির উপস্থিতি টের পায়নি।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের নাকের ডগা দিয়ে তাদের না জানিয়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় অসম্ভব এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনও ভাবে ইরানের বাহিনী এই গতিবিধি টের পেলে বোমাবর্ষণ শুরু করে দেবে। তা সত্ত্বেও অত্যন্ত সন্তর্পণে মার্কিন বাহিনী কাজ করে চলেছে। বিশেষজ্ঞদের মতে, ইরান থেকে দূরে ওমানের কাছাকাছি কোনও রুট ব্যবহার করছে এই সমস্ত জাহাজ।

আমেরিকা ও ইরানের সংঘাত শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে দিনে অন্তত ১০০টি করে বাণিজ্যিক জাহাজ যাতায়াত করত। ফলে মার্কিন সাহায্যেও যে হরমুজে জাহাজ চলাচল খুব স্বাভাবিক হয়েছে, তা বলা যাবে না। ‘ট্রান্সপন্ডার’ বন্ধ থাকায় ঠিক কতগুলি জাহাজ এ ভাবে যাতায়াত করছে, তা নির্ণয় করারও উপায় নেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা