ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইরান ও বেলজিয়াম ভাড়া বাসায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ নাসিরনগরে প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নওগাঁয় নাকে চেতনানাশক স্প্রে করে মুহূর্তেই স্মৃতিভ্রম, অতঃপর... সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ  সন্তানের বাধায় দুইবার খুঁড়তে হলো বাবার কবর মসজিদের ভেতরে শিশু ধর্ষণ, ইমামকে হাতেনাতে ধরে জুতার মালা ও গণপিটুনি গাজায় ফের ইজরায়েলি হামলায় শিশু-সংবাদকর্মী-সহ নিহত ৯ সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকূফ ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা, প্রথিতযশা সাংবাদিক ও জননেতা সৈয়দ মেরাজুল হোসেনের চিরবিদায় রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের ঠাকুরগাঁওয়ে খাল খনন প্রকল্প পরিদর্শন বিক্রয় উৎকর্ষতায় এস এ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীদের সম্মাননা কারাগারে থেকেও প্রভাব বিস্তারের অভিযোগ সাবেক কাউন্সিলর পল্টুর বিরুদ্ধে রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ সিংড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বাগমারায় কৃষিজমিতে দুই বছরে বেড়েছে ১ হাজার ৭৮৯টি পুকুর, চলছে মাটি বাণিজ্যে

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০২:১৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০২:১৭:২৩ অপরাহ্ন
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার ২
রাজশাহী মহানগরীতে ২ গ্রাম হেরোইন সহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (৩১ মে) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।   

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন-রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দরগাপাড়া গ্রামের মো: শাকিলের ছেলে মো: পিয়াস (২৭) এবং একই থানার দরগাপাড়া ( জোত মহেশ) গ্রামের মৃত সামসুলের ছেলে মো: আইনুল হক (৩৭)।  

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, রোববার (৩১ মে) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় পিয়াসের দেহ তল্লাশি করে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আইনুল মাদক বিক্রয় কার্যক্রমে পিয়াসের সহযোগী হিসেবে কাজ করছিল। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি পিয়াসের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় মাদক এবং পেনাল কোডে মোট ৪টি মামলা এবং আইনুলের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম