ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ রাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ পাকড়ি ইউপিতে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর খনন ​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪ বাগমারা বাজারে বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার আমিনুল রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

‘কারাগার থেকে রাতারাতি মাদক নির্মূল করা সম্ভব নয়’

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৯:৫৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৯:৫৯:৪২ অপরাহ্ন
‘কারাগার থেকে রাতারাতি মাদক নির্মূল করা সম্ভব নয়’ ‘কারাগার থেকে রাতারাতি মাদক নির্মূল করা সম্ভব নয়’
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল বলেছেন, ‘কারাগার থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা রাতারাতি সম্ভব নয়, তবে কারা কর্তৃপক্ষ মাদক বিস্তার রোধে কঠোরভাবে কাজ করছে। এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।’

শুক্রবার (২০ জুন) বিকেলে যশোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক জানান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে কয়েকজন জেল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই কার্যক্রম চলমান।

বন্দি বা কারা কর্মী—মাদক সংশ্লিষ্টতা প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সর্বস্তরে সংস্কারের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে কর্নেল কামাল বলেন, ‘কারাগার ব্যবস্থার সংস্কারও এই উদ্যোগের অংশ। এজন্য সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রতিটি জেলখানার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘জেল পুলিশের স্লোগান ‘রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ’। বন্দিদের সেই আলোর পথ দেখানোর জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করছি।’

নরসিংদী কারাগার থেকে পলায়ন করা বন্দীদের প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ‘পলাতক আসামিদের সবাইকে এখনও ধরা সম্ভব হয়নি, তবে বাংলাদেশ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। যাদের আটক করতে প্রয়োজনীয় বাহিনী প্রয়োজন, তা এখনো পুরোপুরি মোতায়েন সম্ভব হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে এবং কোনো অপরাধী আইনের চোখ ফাঁকি দিয়ে বেশি দিন পালিয়ে থাকতে পারবে না।

পরিদর্শনের সময় এখানকার ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং জানান, বন্দীদের জন্য একটি নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করার জন্যই এই পরিদর্শন ও সংস্কার পরিকল্পনা। এসময় যশোর কারাগারের কারাগারের জেলরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ

আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ