ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধার নিয়ামতপুরে ১২ বোতল 'স্ক্যাফ'সহ গ্রেপ্তার -১ বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর নওহাটা পৌরসভায় ১ কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ​মতিহারের বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর; পুলিশ সদস্য আহত সাহেববাজারে কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি ! প্রতিবাদে বন্ধ স্বর্ণের দোকান বিয়েবাড়িতে সবাই ব্যস্ত, পুকুরে ডুবল দুই বোন ঠাকুরগাঁও সীমান্ত টহলে হিমশিম খাচ্ছে বিজিবি-৩৭০ কিঃমি কাঁচা সড়ক যেন মরণফাঁদ গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন হিজবুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও লেবাননে হানা ইজরায়েলের! কী কৌশল শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর? ফেনীর ৪ বছরের শিশু যৌনপীড়ন মামলার প্রধান আসামি গ্রেফতার হিজাব না পরে গান গেয়েছিলেন! ইরানি গায়িকা-সহ ন’জনকে ৭৪ ঘা করে চাবুক মারার নির্দেশ দিল আদালত তানোরে সরকারি অনুদানের গো-খাদ্য চোরাপথে বিক্রি ফেনীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান গাঁজা উদ্ধার গুঞ্জন ছিল চার হাত এক হওয়ার! তার আগেই ছন্দপতন, প্রেম ভাঙল ধনুষ ও মৃণালের? বরগুনার পাথরঘাটা হত্যা মামলার পলাতক আসামি জলিল গ্রেফতার

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মামাত-ফুপাত ৩ ভাইয়ের মৃত্যু

  • আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০২:০৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০২:০৪:১১ অপরাহ্ন
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মামাত-ফুপাত ৩ ভাইয়ের মৃত্যু সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মামাত-ফুপাত ৩ ভাইয়ের মৃত্যু
নাটোরের সিংড়ায় আমবোঝাই ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মামাত-ফুপাত তিন ভাইয়ের। 

সোমবার সকাল ৬টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার  বন্দরেরর আমতলি ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত মামাত-ফুপাত ভাইয়েরা হলেন, নাটোর সদরের ইসলাবাড়ি গ্রামের মতালিব হোসেনের ছেলে মুক্তার হোসেন হীরা (৩২), লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন (১৮) ও নাটোর আলাইপুর মহল্লার তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬)।

নিহত ওই তিনজন ঈদে মামার বাড়ি নাটোরের ইসলা বাড়ি গ্রাম থেকে সিংড়া যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান। 

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে মটরসাইকেলে তিনজন সিংড়ার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত পথে অর্থাৎ বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা দুই ভাই মারা যান। অপরদিকে গুরুত্বর আহত সাইফুলকে উদ্ধার প্রথমে সদর হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে মারা যান। 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো  হয়েছে। ট্রাক ও মটরসাইকেল জব্দ করা হয়েছে। ট্রাক চালককে গ্রেফতারের কাজ চলছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর