ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদ প্রশাসক

  • আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০২:০০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০২:০০:১৮ অপরাহ্ন
কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদ প্রশাসক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদ প্রশাসক
পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশে ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে রাজশাহী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)।

সোমবার (১ জুন) সকালে জেলা পরিষদ কার্যালয়ে এসে তিনি বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এ সময় কার্যালজুড়ে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুভেচ্ছা বিনিময়কালে অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা বহন করে। ঈদের এই মহান চেতনাকে ধারণ করে আমাদের সকলকে জনগণের কল্যাণে আরও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান তিনি।

এ সময় কর্মকর্তা-কর্মচারীরাও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল মতিন, সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলীসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন