ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেল থামিয়ে যুবককে লক্ষ্য করে গুলি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১,৫০০ পিস ইয়াবা উদ্ধার তুমুল বিতর্কে কৃতি শ্যাননের সেই বিজ্ঞাপন উধাও! বাসায় ঢুকে মডেলকে ছুরিকাঘাতে হত্যা ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূত রাজশাহীতে সারের জন্য কৃষকের ছোটাছুটি রাজশাহীতে সারের জন্য কৃষকের ছোটাছুটি রাণীশংকৈলে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস পুঠিয়ায় দুই সার ব্যবসায়ীর জরিমানা গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় ২৭০ জনের বিরুদ্ধে মামলা এডিসি পদে পদোন্নতি পেলেন মান্দার ইউএনও আখতার জাহান সাথী মোহনপুরে সার ডিলারদের গুদাম পরিদর্শন যেখানে সেবা দেওয়ার কথা, সেখানেই শিক্ষিকার ‘সর্বনাশ’ করেন চেয়ারম্যান সাপাহার পোল্ট্রি খামার থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ৫ বছরের শিশু বাস চাপায় ৭ জন নিহতের মামলায় চালক গ্রেপ্তার নওগাঁয় কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ নওগাঁয় কার্টুন দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ পুলিশে নিয়োগ নিয়ে বড় সুখবর 

লালপুরে জুট মিলে ডাকাতি ৮৩ লাখ টাকার মালামাল লুট

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ১০:১১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ১০:১১:০৪ অপরাহ্ন
লালপুরে জুট মিলে ডাকাতি   ৮৩ লাখ টাকার মালামাল লুট লালপুরে জুট মিলে ডাকাতি ৮৩ লাখ টাকার মালামাল লুট
নাটোরের লালপুরে একটি জুট মিলের কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৩ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতদল। শনিবার দিবাগত রাতে উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত ‘সাজিদ জুট মিলস’-এ এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

এ ডাকাতির ঘটনায় রবিবার মিলের স্বত্বাধিকারী সাজিদ মল্লিক বাদী হয়ে ৩৫-৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে লালপুর থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে মুখে মাস্ক, হাফ প্যান্ট ও গেঞ্জি পরিহিত ৩৫-৪০ জনের একটি সশস্ত্র ডাকাতদল জুট মিলের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা জুট মিলে কর্মরত কর্মীদের অস্ত্রের দেখিয়ে জিম্মি করে। এরপর পুরুষ ও নারীদের আলাদা কক্ষে হাত-পা বেঁধে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়।

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ডাকাতরা মিলের গুদাম ও বিভিন্ন কক্ষে লুটপাট চালায়। তারা মিলের একটি ৬৩০ কেভিএ ট্রান্সফর্মার (আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা), সাব-স্টেশনের যন্ত্রাংশ (১৫ লাখ টাকা), প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার, ৪টি ব্যাটারি (১ লাখ ৬০ হাজার টাকা), ১৫টি ২৫ হর্স পাওয়ারের মোটর (১০ লাখ টাকা) এবং প্রায় ৬ লাখ টাকার খুচরা যন্ত্রাংশ লুট করে। এ ছাড়া কর্মীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ২ লাখ টাকা নিয়ে ট্রাকে করে পালিয়ে যায় তারা।

জুট মিলের মালিক সাজিদ মল্লিক বলেন কর্মচারীদের হাত-পা খুলে দেওয়ার পর তারা আমাকে বিষয়টি জানায়।

এই ঘটনায় আমরা সবাই আতঙ্কিত। আমি প্রশাসনের কাছে দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও আমাদের সর্বস্ব ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে একটি ডাকাতির মামলা রুজু করা হয়েছে। ঘটনার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে এবং সারা দেশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। আসামিদের শনাক্তকরণ ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০