ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

রাঙামাটিতে ২ অটোরিকশা চালককে শিবিরের মারধর, গাড়ি বন্ধ রেখে চালকদের আল্টিমেটাম

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৯:৫৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৯:৫৬:৫৫ অপরাহ্ন
রাঙামাটিতে ২ অটোরিকশা চালককে শিবিরের মারধর, গাড়ি বন্ধ রেখে চালকদের আল্টিমেটাম রাঙামাটিতে ২ অটোরিকশা চালককে শিবিরের মারধর, গাড়ি বন্ধ রেখে চালকদের আল্টিমেটাম
রাঙামাটি সদরে দুই অটোরিকশা চালককে মারধরের অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক ঘণ্টা গাড়ি চালানো বন্ধ রাখার পর দোষীদের আটক করতে আল্টিমেটাম দিয়েছে স্থানীয় চালকরা।

শুক্রবার (২০ জুন) বিকেল পাঁচটার দিকে মারধরের এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত শহরের অভ্যন্তরীণ রোডে গাড়ি চালানো বন্ধ রাখেন তারা।
 
জানা যায়, আজ বিকেলে জাকারিয়া ও সাব্বির নামের দুই অটোরিকশা চালককে মারধর করে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। প্রতিবাদে গাড়ি চালানো বন্ধ করে দেয় তারা। পরে তারা শহরের পুরাতন বাস স্টেশন, রিজার্ভবাজার ট্যাক্সি স্টেশন ও বনরূপা ট্যাক্সি স্টেশনের ট্যাক্সি বন্ধ করে অবস্থান নেয়। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

শিবিরের নেতাকর্মীরা অটোরিকশা চালকদের মারধরের বিষয়ে রাঙামাটি অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু বলেন, ‘শুক্রবার বিনা উসকানিতে শিবিরের নেতাকর্মীরা আমাদের দুইজন চালককে মারধর করেছে। এর প্রতিবাদে আমরা ট্যাক্সি বন্ধ করে দিয়েছিলাম। এক ঘণ্টা গাড়ি বন্ধ রেখে প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে। প্রশাসন তাদের গ্রেপ্তার করতে না পারলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে চালকদের মারধরের বিষয়টি অস্বীকার করেছেন রাঙামাটি জেলা ছাত্র শিবিরের সভাপতি শহীদুল ইসলাম শাফি। তিনি বলেন, ‘আমরা কাউকে মারিনি, কোন মারামারির ঘটনাও আমরা জানি না। কেনো তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাও আমরা জানি না। এটা অন্য কোন ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে।’

এদিকে মারধরের পর চালকদের গাড়ি বন্ধ রেখে প্রতিবাদের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ উদ্দিন।

তিনি বলেন, ‘গাড়ি বন্ধ করার পর আমরা চালক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখব বলে তাদের জানিয়েছি। পরবর্তীতে তারা গাড়ি চালানো শুরু করেছে। এখন আর কোনো সমস্যা নেই।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের