ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি নগরীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ ইরানে আবার পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা! সংঘর্ষের মধ্যেই শেষকৃত্য হল খামেনেইয়ের ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা খুনের ছক কষে ফেলেছে ইরান! ইজরায়েলি গোয়েন্দা রিপোর্ট পেয়েই তড়িঘড়ি তুরস্ক থেকে ফেরার বিমান বদল ট্রাম্পের? থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলেন নারী আসামি  নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, স্কুলে হাতাহাতি ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতার বাবার বিরুদ্ধে ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি ! রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৮:৪২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৮:৪২:০৪ অপরাহ্ন
রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলা চালিয়ে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, “সন্ত্রাসীদের আশ্রয়স্থল যেখানেই থাকুক, তা চিহ্নিত করে নির্মূল করা হবে।”

শনিবার (৩১ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশে কার্যকরভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করছে। রাষ্ট্রীয় বাহিনীকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস যারা দেখিয়েছে, তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব।”

তিনি বলেন, “জঙ্গল সলিমপুরে সাম্প্রতিক অভিযানে পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর প্রায় চার হাজার সদস্য অংশ নিয়েছে। হেলিকপ্টারসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “রাষ্ট্রের সব বাহিনী জনগণের নিরাপত্তা ও জনস্বার্থে কাজ করছে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে এলাকায় শান্তি ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।”

তিনি বলেন, “সন্ত্রাসীরা যাদের আশ্রয়ে থাকুক না কেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় দীর্ঘমেয়াদি নিরাপত্তা পরিকল্পনার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সেখানে সড়ক যোগাযোগব্যবস্থা উন্নয়ন, সরকারি স্থাপনা নির্মাণ এবং সম্ভাব্য নতুন কারাগার স্থাপনের বিষয় নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে।”

তবে এলাকাবাসী কাউকে উচ্ছেদ করা হবে না আশ্বাস দিয়ে তিনি বলেন, “যাদের পুনর্বাসনের প্রয়োজন হবে, তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

গণমাধ্যমের সহযোগিতা কামনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “সঠিক তথ্য প্রচার ও সহযোগিতা আইনশৃঙ্খলা বাহিনীর কাজকে সহজ করে। জনগণের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক