ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি নগরীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ ইরানে আবার পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা! সংঘর্ষের মধ্যেই শেষকৃত্য হল খামেনেইয়ের ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা খুনের ছক কষে ফেলেছে ইরান! ইজরায়েলি গোয়েন্দা রিপোর্ট পেয়েই তড়িঘড়ি তুরস্ক থেকে ফেরার বিমান বদল ট্রাম্পের? থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলেন নারী আসামি  নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, স্কুলে হাতাহাতি ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতার বাবার বিরুদ্ধে ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি ! রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

মানিকগঞ্জে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৮:৩০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৮:৩০:৫৭ অপরাহ্ন
মানিকগঞ্জে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা মানিকগঞ্জে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেবুবাড়ী এলাকায় গভীর রাতে মো. সজীব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াবিল ও কৃষ্ণনগর এলাকার ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল লেবুবাড়ী এলাকায় হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সজীবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। হামলার একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে সংঘবদ্ধ হামলার কারণে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। হামলাকারীদের সংখ্যা বেশি হওয়ায় কেউ এগিয়ে এসে সজীবকে রক্ষা করার সাহস পাননি। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসীর দাবি, নিহত সজীবের বিরুদ্ধে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ ছিল। পূর্বের বিভিন্ন বিরোধ, প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্ব কিংবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

তবে পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ঘটনার পেছনে পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতির ওপর নজরদারি বাড়িয়েছে। পুলিশ বলছে, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক