ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী গাবতলীতে শহীদ জিয়া কল্যান পরিষদ উদ্বোধন ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন এমপি রনি বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা লালপুরে জুট মিলে ডাকাতি ৮৩ লাখ টাকার মালামাল লুট ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ মৃত্যু মুছে দিল রাজনৈতিক দূরত্ব: এমপি দবিরুলের জানাজায় বিএনপি-জামায়াতের অংশগ্রহণ,লাখো মানুষের ঢল মৃত্যু মুছে দিল রাজনৈতিক দূরত্ব: এমপি দবিরুলের জানাজায় বিএনপি-জামায়াতের অংশগ্রহণ,লাখো মানুষের ঢল বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন, বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নাটোরের সিংড়ায় আবাদী জমিতে পুকুর খননের দায়ে জরিমানা আফ্রিকা কাপ থেকে বিশ্বকাপ ২০২৬: কীভাবে ফুটবলে পরাশক্তি হয়ে উঠল মরক্কো মানিকগঞ্জে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা দর্শনা সীমান্তে নারী-শিশুসহ আটক ১০ রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে ওয়াশিংটনের কাগজ কারখানায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১১ রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা ফিনল্যান্ডের চীনের অস্ত্রভাণ্ডার নিয়ে উদ্বেগের কথা জানালেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী মমতার ডাকেও এলেন না দলের বেশিরভাগ বিধায়ক, কালীঘাটে স্থগিত তৃণমূলের বৈঠক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসি’র আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

মানিকগঞ্জে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৮:৩০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৮:৩০:৫৭ অপরাহ্ন
মানিকগঞ্জে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা মানিকগঞ্জে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেবুবাড়ী এলাকায় গভীর রাতে মো. সজীব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াবিল ও কৃষ্ণনগর এলাকার ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল লেবুবাড়ী এলাকায় হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সজীবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। হামলার একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে সংঘবদ্ধ হামলার কারণে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। হামলাকারীদের সংখ্যা বেশি হওয়ায় কেউ এগিয়ে এসে সজীবকে রক্ষা করার সাহস পাননি। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসীর দাবি, নিহত সজীবের বিরুদ্ধে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ ছিল। পূর্বের বিভিন্ন বিরোধ, প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্ব কিংবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

তবে পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ঘটনার পেছনে পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতির ওপর নজরদারি বাড়িয়েছে। পুলিশ বলছে, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন, বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন, বাড়ি ছেড়ে পালানোর অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে