ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি নগরীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ ইরানে আবার পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা! সংঘর্ষের মধ্যেই শেষকৃত্য হল খামেনেইয়ের ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা খুনের ছক কষে ফেলেছে ইরান! ইজরায়েলি গোয়েন্দা রিপোর্ট পেয়েই তড়িঘড়ি তুরস্ক থেকে ফেরার বিমান বদল ট্রাম্পের? থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলেন নারী আসামি  নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, স্কুলে হাতাহাতি ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতার বাবার বিরুদ্ধে ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি ! রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৮:২৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৮:২৬:২৮ অপরাহ্ন
রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে রাতে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে
বিশ্বকাপকে সামনে রেখে মাঠে নামছে ব্রাজিল। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেলেসাওদের বিশ্বকাপ মিশন।

ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় অনুযায়ী রোববার (৩১ মে) রাত সাড়ে ৩টায়।


ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটি জি (Ge) টিভির ইউটিউব চ্যানেলে (লিংক: ইউটিউব) সম্প্রচার করা হবে। অর্থাৎ বাংলাদেশের দর্শকরা কোনো ভোগান্তি ছাড়াই ম্যাচটি উপভোগ করতে পারবেন।

গ্লোবোর তথ্য অনুযায়ী, শুরুর একাদশে থাকার দৌড়ে এগিয়ে গোলরক্ষক অ্যালিসন বেকার, ওয়েসলে, ব্রেমার, লিও পেরেইরা, আলেক্স স্যান্ড্রো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, ম্যাথুস কুনহা, রাফিনহা, ভিনিসিউস জুনিয়র ও লুইস হেনরিক।

বিশ্বকাপের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। ৭ জুন মিশরের বিপক্ষে মাঠে নামবে দলটি। এরপর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা। ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল ২০ জুন দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে এবং ২৫ জুন খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।

ব্রাজিলের বিশ্বকাপ দল

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন, ওয়েভারটন।

ডিফেন্ডার: আলেক্স স্যান্ড্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কুইনহোস, ওয়েসলি।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো, লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইস হেনরিক, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক