ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি অ্যামাজনের ক্লাউডে ইসরায়েলি বাহিনীর ১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনহো গ্র্যামির মনোনয়নে চমক রের, ১১ মনোনয়ন নিয়ে শীর্ষে ব্রিটিশ গায়িকা বিষবাষ্পে কি বদলে যাচ্ছে ডিএনএ? বায়ুদূষণে শুধু শ্বাসের রোগ নয়, সক্রিয় হচ্ছে ক্যানসারের জিনও খুনের হুমকি অমিতাভ ও অভিষেককে, ‘বুলেটপ্রুফ কাচও রক্ষা করতে পারবে না’, কটাক্ষ গ্যাংস্টার গোল্ডির পিঠাপুলি ও সাংস্কৃতিক আয়োজনে রাবিতে নবান্ন উৎসব শাহরুখের সঙ্গে আসবে কর্ণ জোহরের দুই সন্তান যশ ও রুহি? ‘কফি উইথ কর্ণ’-র শেষ পর্বে কোন চমক? ‘আমাকে চুম্বন করো!’ পরিচালকের দাবিতে ভয়ে কাঁপছিলেন দেবিনা! ঠিক কী ঘটে সে দিন? জানালেন অভিনেত্রী গলাচিপায় ১৩টি বিষধর সাপের বাচ্চা অবমুক্ত পাবনায় শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদিত্য থেকে কার্তিক, একের পর এক প্রাক্তন প্রেমিককে ফোন করলেন অনন্যা! কেন এমন করলেন অভিনেত্রী? কুড়িগ্রামে নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ৭ চোখ নষ্ট হয়ে গেছে ইমরান খানের, জীবন নিয়েও সংশয়! যুক্তরাষ্ট্রে বৈধ পথে গ্রিন কার্ড পাওয়ার ১০ উপায় মাঝ আকাশে বোমার হুমকি, ককপিটে ঢোকার চেষ্টায় যাত্রী গ্রেপ্তার আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক আইনি বৈধতা চাইতে গিয়ে আটক, নির্বাসনের মুখে মার্কিন সেনার স্ত্রী রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে যা পেল পুলিশ রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় কবুতর চুরির অভিযোগে বেদম পিটুনি, যুবকের মৃত্যু

ওয়াশিংটনের কাগজ কারখানায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১১

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৮:২৩:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৮:২৩:০৮ অপরাহ্ন
ওয়াশিংটনের কাগজ কারখানায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১১ ওয়াশিংটনের কাগজ কারখানায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১১
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লংভিউ শহরে একটি কাগজ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ থাকা শেষ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

গত মঙ্গলবার সকালে কলাম্বিয়া নদীর তীরে অবস্থিত নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং কারখানায় প্রায় ৬ লাখ গ্যালন ‘হোয়াইট লিকার’ নামের রাসায়নিক পদার্থভর্তি একটি ট্যাংক বিস্ফোরিত হয়।

কাগজ শিল্পে কাঠের চিপস প্রক্রিয়াজাত করে প্যাকেজিং বোর্ডে রূপান্তরের কাজে এই রাসায়নিক ব্যবহার করা হয়। বিস্ফোরণের পরপরই দুইজনের মৃত্যু নিশ্চিত হয় এবং আরও নয়জন শ্রমিক নিখোঁজ ছিলেন।

বিপজ্জনক রাসায়নিক ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধার অভিযান জটিল হয়ে পড়ে। উদ্ধারকর্মীদের বিশেষ সুরক্ষা পোশাক ব্যবহার করে দূষণমুক্তকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করতে হয়।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় নিহতদের বেশিরভাগই কারখানার একটি নির্ধারিত সমন্বয় কক্ষে অবস্থান করছিলেন, যেখানে শ্রমিকদের দৈনিক কাজ বণ্টন করা হয়।

বৃহস্পতিবারের মধ্যে নিখোঁজ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে শনিবার শেষ দুই নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহগুলোর প্রাথমিক পরিচয় বিভিন্ন উপাত্তের ভিত্তিতে নিশ্চিত করা হলেও ডিএনএ ও ফরেনসিক যাচাইয়ের মাধ্যমে আনুষ্ঠানিক শনাক্তকরণ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫