ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ পাকড়ি ইউপিতে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর খনন ​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪ বাগমারা বাজারে বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার আমিনুল রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন

নড়াইলে সালিসে স্ত্রীর সামনে স্বামীকে জুতাপেটা আ.লীগ নেতার

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৯:৫৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৯:৫৩:১৪ অপরাহ্ন
নড়াইলে সালিসে স্ত্রীর সামনে স্বামীকে জুতাপেটা আ.লীগ নেতার নড়াইলে সালিসে স্ত্রীর সামনে স্বামীকে জুতাপেটা আ.লীগ নেতার
নড়াইলের লোহাগড়ায় এক গ্রাম্য সালিসে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে স্বামীকে জুতাপেটা করা হয়েছে। সালিসে জমি ও বাড়ি বিক্রি করে গ্রাম ছেড়ে অন্য জেলায় চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে স্বামী-স্ত্রীকে। গত মঙ্গলবার (১৭ জুন) উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসী গ্রামে এ ঘটনা ঘটে।  

শহীদ খা নামের স্থানী এক আওয়ামী লীগ নেতা  ওই সালিসে নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, নোয়াখালী জেলার ট্রাকচালক নাজিমুদ্দিন প্রেমের সম্পর্কের এক পর্যায়ে বিয়ে করেন লোহাগড়ার শালনগর ইউনিয়নের বাতাসী গ্রামের আম্বিয়াকে। জমি কিনে বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করেন স্ত্রীসহ একটি পুত্র সন্তানকে নিয়ে। গ্রামের কিছু লোকের অভিযোগ নিজামউদ্দিনের স্ত্রী তাকে ফাঁকি দিয়ে দুই রাত অন্য পুরুষের সঙ্গে ছিলেন। অথচ নিজামউদ্দিন গ্রামবাসীদের বিষয়টি না জানিয়ে ওই স্ত্রীকে নিয়ে সংসার করছে।

এই তথ্য না জানানোর অভিযোগে নিজামউদ্দিনের বিচার করতে সালিস বসান আওয়ামী লীগ নেতা মো. শহীদ খা। এ ব্যাপারে শহীদ খা বলেন, আমরা প্রায় আড়াইশ গ্রামবাসী সালিস করেছি। সালিসের রায়ে নিজামউদ্দিনকে ৫/৬টি জুতার বাড়ি দিয়েছি। আরো বলেছি বৌ নিয়ে অন্য কোথাও চলে যেতে।
 
ওই আওয়ামী নেতা আরো বলেন, নিজামের বৌ আম্বিয়ার চরিত্র ভালো না। একটি বিয়েসহ ৪/৫জন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে। গ্রামের অন্য এক যুবকের নামে অপবাদ দিয়েছে। তাই তাকে গ্রাম ছাড়তে বলেছি।

ভুক্তভোগী নিজামউদ্দিন ও আম্বিয়া বলেন, আমরা মুখ খুললে সমস্যা।

ভাই আমরা বিপদে আছি। কোন কথা বললেই সমস্যা। 
আম্বিয়া বলেন, আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। অথচ অপবাদ দিচ্ছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। বিষয়টি জানিও না। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ

এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ