ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল স্থাপনে আগ্রহ জাপানি ব্যবসায়ীদের মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে গিয়ে জনরোষের শিকার ২ পুলিশকে ক্লোজড রাজশাহীতে সারের সংকট নেই, ডিসি আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড রাজশাহীর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও শাহমখদুমে বিপুল পরিমান মদ জব্দ মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পৌঁছাবে প্রাথমিকের শিশুদের কাছে পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর

অন্তর্বর্তী সরকার যে সংস্কার চায় বিএনপির ৩১ দফায় তা রয়েছে: এ্যানি

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৯:৪৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৯:৪৭:০১ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকার যে সংস্কার চায় বিএনপির ৩১ দফায় তা রয়েছে: এ্যানি অন্তর্বর্তী সরকার যে সংস্কার চায় বিএনপির ৩১ দফায় তা রয়েছে: এ্যানি
‘বিগত সরকার গুমের একটি নতুন সংস্কৃতি দিয়ে ফ্যাসিবাদ তৈরি করে গেছে। আমরা শুধু নির্বাচনের জন্য আন্দোলন করিনি। হাসিনা যে একদলীয় শাসন তৈরি করে গেছে, আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা নিয়ে সামনে এগোচ্ছেন।

বর্তমান সরকার যে সংস্কার চাচ্ছে আমাদের ৩১ দফার মধ্যে তা রয়েছে।’

আজ শুক্রবার (২০ জুন) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জবি সাংবাদিক সমিতির আয়োজনে 'গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা' শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি আরো বলেন, বিগত সরকার শুধু ছাত্রশিবির, ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে তা নয়, সাধারণ শিক্ষার্থীদেরও গ্রেপ্তার করেছে। ৫ আগস্টের পর আমাদের দায়িত্ব হয়ে গেছে এই দেশটাকে গড়ার।

সাংবাদিকদের এখানে বড় দায়িত্ব। আমরা আন্দোলন করব; গণমাধ্যমে কথা বলব।
এ্যানি বলেন, ‘ফ্যাসিবাদের বিচার আরো দ্রুত হওয়ার কথা ছিল। আমাদের লক্ষ্যকে বাস্তবায়ন করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।

রাজনৈতিক মত-দ্বিমত, পক্ষ বিপক্ষ থাকবে। কিন্তু সমালোচনা হতে হবে শ্রদ্ধা রেখে। নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার পাব।’
জবিসাসের সভাপতি ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমনের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। বিশেষ অতিথি ছিলেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ বিলাল হোসাইন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।
 
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০